Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

অভিষেকের 'ডায়মন্ড' মডেলকে স্বাগত জানালেন ফিরহাদ, কলকাতাতেও স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র

দ্য ওয়াল ব্যুরোঃ অভিষেকের ডায়মন্ড হারবার মডেলকে স্বাগত জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই বিষয়ে মেয়র জানান, “যেকোনো মডেলই আমরা নিতে পারি। ডায়মন্ড হারবারও বাংলায়, আবার কলকাতাও বাংলায়। কোনও মডেলের সাফল্য মানে সেটা পশ্চিমবঙ্গ সরকারেরই সা

অভিষেকের 'ডায়মন্ড' মডেলকে স্বাগত জানালেন ফিরহাদ, কলকাতাতেও স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র

শেষ আপডেট: 17 January 2022 18:11

দ্য ওয়াল ব্যুরোঃ অভিষেকের ডায়মন্ড হারবার মডেলকে স্বাগত জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই বিষয়ে মেয়র জানান, “যেকোনো মডেলই আমরা নিতে পারি। ডায়মন্ড হারবারও বাংলায়, আবার কলকাতাও বাংলায়। কোনও মডেলের সাফল্য মানে সেটা পশ্চিমবঙ্গ সরকারেরই সাফল্য। অভিষেক একজন যুবনেতা হিসাবে নিশ্চিতভাবে ভালো কাজ করছেন।” একইসঙ্গে ফিরহাদ জানান, কলকাতার বুকেও একাধিক স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে। এমনকি যারা ইচ্ছাকৃতভাবে কোভিডের টিকা নেননি, তাঁদেরকেও খুঁজে বের করবে কলকাতা পুরসভা। তবে যাঁরা বাড়ি থেকে বেরোতে অক্ষম বলে এখনও টিকা নিতে পারেননি, তাঁদেরকে পুরসভার তরফে সাহায্য করা হবে। ফিরহাদ এদিন নিজের হোয়াটসঅ্যাপ নম্বর (৯৮৩০০৩৭৪৯৩) দিয়ে জানিয়েছেন, যাঁরা বাড়ি থেকে বেরোতে অক্ষম বলে এখনও টিকা নিতে পারেননি, তাঁরা সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। সেখানে আধারকার্ড, ফোন নম্বর এবং পরিবারের যে সদস্যের সঙ্গে যোগাযোগ করা হবে, তাঁর নাম দিলেই টিকার ব্যবস্থা করে দেওয়া হবে। মেয়র জানিয়েছেন, শহরের প্রত্যেকে যাতে টিকা পান তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় কলকাতা পুরসভা শহরের বাসিন্দাদের জন্য কী কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়েই সোমবার সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ। সেখানেই এই কথা জানিয়েছেন মেয়র। এছাড়া ১৫ থেকে ১৮ বছর বয়সি যে কোনও শিশুই শহরের কোভ্যাক্সিন মেগা সেন্টারগুলি থেকে টিকা নিতে পারবে বলে জানিয়েছেন তিনি। যে স্কুলগুলিকে টিকাকরণ শিবির হচ্ছে, সেখানেও টিকা নিতে পারেবেন কমবয়সিরা। ছাত্রছাত্রীরা নিজেদের পরিচয়পত্র কো-উইন অ্যাপে নথিভুক্ত করালেই টিকা দেওয়া হবে তাদের। এই মুহূর্তে কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই পুরসভার প্রাইমারি হেলথ সেন্টারের পাশাপাশি জায়গা এবং পরিকাঠামো পেলে আরও একটি করে স্যাটেলাইট প্রাইমারি আর্বান হেলথ সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে। ফিরহাদ জানিয়েছেন, ১৪০০ বর্গ ফুট জায়গা পেলেই এই দ্বিতীয় স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র খোলার ব্যবস্থা করবে পুরসভা। অবশ্য এক জায়গায় ১৪০০ বর্গফুট জায়গা না পেলেও হবে। যদি দু’টি তলায় ৭০০ বর্গফুট করে জায়গা পাওয়া যায় তা হলেও নতুন স্বাস্থ্যকেন্দ্র পাবে এলাকা। তবে এই স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র খুলবে মূল স্বাস্থ্যকেন্দ্র থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখেই।

```