Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

৭ বছরের ছেলে ও বাবাকে পুড়িয়ে মারল ড্রাগ-ব্যবসায়ী বাবা-ছেলে! ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন

দ্য ওয়াল ব্যুরো: বাবা-ছেলে মিলে চালাত হেরোইন মাদকের ব্যবসা (Drug Smugglers)। সেই ব্যবসা সংক্রান্ত বিষয়েই ঝামেলা হয়েছিল ৩৬ বছরের যুবক যশবীর দাসের সঙ্গে। তার জেরে ওই যুবকের বাড়িতে আগুন লাগিয়ে (House Set On Fire) পুড়িয়ে মারল তারা! আগুনে ঝলস

৭ বছরের ছেলে ও বাবাকে পুড়িয়ে মারল ড্রাগ-ব্যবসায়ী বাবা-ছেলে! ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন

শেষ আপডেট: 20 January 2023 04:10

দ্য ওয়াল ব্যুরো: বাবা-ছেলে মিলে চালাত হেরোইন মাদকের ব্যবসা (Drug Smugglers)। সেই ব্যবসা সংক্রান্ত বিষয়েই ঝামেলা হয়েছিল ৩৬ বছরের যুবক যশবীর দাসের সঙ্গে। তার জেরে ওই যুবকের বাড়িতে আগুন লাগিয়ে (House Set On Fire) পুড়িয়ে মারল তারা! আগুনে ঝলসে প্রাণ গেল, যশবীরের ছোট্ট ছেলেরও (Father Son Dies)। বিনা অপরাধে মারা গেল ৭ বছরের একমজিৎ সিং।

পুলিশ জানিয়েছে, রাজস্থানের হনুমানগড় এলাকার এই ঘটনায় অভিযুক্ত ওই ড্রাগ ব্যবসায়ী বাবা-ছেলেকে পাঞ্জাবের অবহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম বাজ সিং, ৫৩ বছর বয়স এবং শরাজ সিং, ২৭ বছর বয়স।

জানা গেছে, হনুমানগড় এলাকার পিলিবাঙার বাসিন্দা যশবীরের সঙ্গে টাকাপয়সার লেনদেন নিয়ে সমস্যা হয়েছিল বাজ-শরাজদের। কিন্তু তাই বলে যে এত বড় প্রতিশোধ নেবে তারা, তা কেউ ভাবতেও পারেনি। বৃহস্পতিবার রাতে অন্যদিনের মতোই ঘুমিয়েছিলেন যশবীর, তাঁর স্ত্রী, ৩৪ বছর বয়সি মনপ্রীত কৌর এবং ৭ বছরের ছেলে একমজিৎ। সে সময়েই অভিযুক্তরা এসে দরজার তলা দিয়ে পেট্রোল ঢেলে দেয় ঘরে! তার পরে ধরিয়ে দেয় আগুন। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা বাড়ি। ভিতরেই পুড়ে মারা যান যশবীর।

যশবীরের স্ত্রী ও ছেলেকে কোনও রকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, পরে মারা যায় ছেলেও। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্ত্রী মনপ্রীত। তাঁকে বিকানীরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিন বছরের মেয়েকে গলা টিপে মারল মা! দেহ ছুড়ে ফেলে দিল চলন্ত ট্রেন থেকে


```