Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ফের ভুয়ো আইএএস! নবান্ন, রাজভবন, কলকাতা পুলিশ লেখা গাড়িতে ঘুরে লোক ঠকিয়ে বেড়াতেন

দ্য ওয়াল ব্যুরো: দেবাঞ্জন দেবের কথা মনে আছে? ভোলার কথাও নয়। করোনাপর্বের সময় হঠাৎ করে এই নামটা শোনা গিয়েছিল। রাজ্যবাসী তাকে চিনেছিল 'ভুয়ো' আইএএস অফিসার (Fake IAS Officer) বলে। আইএএস অফিসার পরিচয়ে ভুয়ো ভ্যাকসিনের ব্যবসা ফেঁদে বসেছিলেন

ফের ভুয়ো আইএএস! নবান্ন, রাজভবন, কলকাতা পুলিশ লেখা গাড়িতে ঘুরে লোক ঠকিয়ে বেড়াতেন

শেষ আপডেট: 23 April 2023 15:56

দ্য ওয়াল ব্যুরো: দেবাঞ্জন দেবের কথা মনে আছে? ভোলার কথাও নয়। করোনাপর্বের সময় হঠাৎ করে এই নামটা শোনা গিয়েছিল। রাজ্যবাসী তাকে চিনেছিল 'ভুয়ো' আইএএস অফিসার (Fake IAS Officer) বলে। আইএএস অফিসার পরিচয়ে ভুয়ো ভ্যাকসিনের ব্যবসা ফেঁদে বসেছিলেন। প্রায় দু'বছর পর ফের এক ভুয়ো আইএএস অফিসারের খোঁজ মিলল খাস কলকাতায়!

রবিবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শান্তকুমার মিত্র। বেলেঘাটার বাসিন্দা এই শান্তকুমারকে এলাকার সবাই চেনেন আইএএস অফিসার হিসেবেই। সম্মানও করতেন খুব। করবেন নাই বা কেন, মিত্রবাবু যে গাড়ি চড়ে ঘুরে বেড়াতেন তাতে 'নবান্ন', 'রাজভবন', 'রাইটার্স বিল্ডিং', এমনকী কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশেরও স্টিকার লাগানো। বলতেন, তিনি নাকি মুখ্যমন্ত্রীর দফতরে কাজ করেন!

সেই শান্তকুমারের পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। অভিযোগ, সরকারি ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে টাকা তুলতেন তিনি। শুধু তাই নয়, বার কিংবা রেস্তোরাঁর লাইসেন্স করিয়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দিতেন, হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা! সেই শান্তকুমারকে এদিন কড়েয়া থানা এলাকা থেকে গ্রেফতার করে বটতলা থানার পুলিশ।

২০২২ সালে বটতলা থানায় শান্তকুমারের নামে লিখিত অভিযোগ দায়ের করেন মঞ্জু ঘোষ নামে এক মহিলা। তাঁর অভিযোগ ছিল, রাজারহাট এলাকায় ‘ভিভিআইপি’ কোটায় কম টাকায় দু’টি সরকারি ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন শান্তকুমার। এর জন্য মঞ্জুদেবীর থেকে ১১ লাখের থেকেও বেশি টাকা নেন। কিন্তু তারপর থেকেই বেপাত্তা শান্তকুমার। কোথাও ফ্ল্যাট, টাকা চাইলে ফেরতের নাম নিতেন না।

মঞ্জুদেবীর অভিযোগ পেয়েই তদন্তে নামে বটতলা থানার পুলিশ। কিন্তু সহজে খোঁজ পাওয়া যাচ্ছিল না শান্তকুমারের। পুলিশ তাঁকে খুঁজছে জানতে পেরেই এক হোটেলে গা ঢাকা দিয়েছিলেন তিনি। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গ্রেফতার করে তাঁকে। সূত্রের খবর, কিছু নথিও উদ্ধার হয়েছে তাঁর থেকে।

সিবিআই অফিসাররা ফতুয়া-পাজামা কিনলেন, জীবনের বাড়িতে পেরিয়ে গেল ৫৮ ঘণ্টা


```