Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

রেশন দুর্নীতিতে হাজার কোটির লেনদেন! ইডির নয়া চার্জশিটে চাপে জ্যোতিপ্রিয়

রেশন দুর্নীতি মামলায় ধৃত অন্যতম তিন অভিযুক্তর জামিন আগেই মঞ্জুর করেছে ইডির বিশেষ আদালত।

রেশন দুর্নীতিতে হাজার কোটির লেনদেন! ইডির নয়া চার্জশিটে চাপে জ্যোতিপ্রিয়

জ্যোতিপ্রিয় মল্লিক

শেষ আপডেট: 28 September 2024 16:37

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় অনেকে জামিন পেলেও এখনও জামিন পাননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরই মধ্যে আদালতে এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি। তাতে জ্যোতিপ্রিয়র যে চাপ আরও বাড়বে তা বলা যায়। কারণ কেন্দ্রীয় সংস্থা দাবি করেছে, রেশন দুর্নীতি কাণ্ডে অন্তত ১ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। 

রেশন দুর্নীতি মামলায় ধৃত অন্যতম তিন অভিযুক্তর জামিন আগেই মঞ্জুর করেছে ইডির বিশেষ আদালত। এরা হলেন, চালকল ব্যবসায়ী বাকিবুর রহমান, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য এবং ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তিনজনেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কিন্তু জ্যোতিপ্রিয় এখনও জেলবন্দি। এদিকে ইডি নয়া চার্জশিটে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর লেনদেন বিষয়ে বিস্ফোরক কিছু তথ্য দিয়েছে। 

ইডি আদালতে ১৫৭ পাতার চার্জশিট জমা দিয়ে অন্তত তিন হাজার নথি জমা দিয়েছে। তারা এও উল্লেখ করেছে, রেশন দুর্নীতির বেআইনি লেনদেন কমপক্ষে ৩৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হয়েছে। সেই তথ্যও তাঁদের হাতে এসেছে বলে দাবি করেছেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আরও দাবি, দুর্নীতি কাণ্ডে ধৃত আনিসুর এবং আলিফের মাধ্যমেই হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তথা বাকিবুর রহমানের আত্মীয় হলেন দুই ভাই আনিসুর ও আলিফ।

স্বাস্থ্যের অবনতির কথা বলে এর আগে একাধিকবার জামিনের আবেদন করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে শেষবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালত জ্যোতিপ্রিয়কেই জামিনের আর্জি প্রত্যাহার করে নিতে নির্দেশ দেয়। ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্যের বিকল্প যে রিপোর্ট পেশ করেছিল তাতে উল্লেখ করা হয়েছিল, জ্যোতিপ্রিয় আগের থেকে ভাল আছেন। জামিন অত্যাবশ্যক, এমন কোনও পরিস্থিতিই নেই।  কলকাতা হাইকোর্ট এই রিপোর্ট দেখার পর জ্যোতিপ্রিয় মল্লিককে জামিনের আবেদন প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দেয়।  


```