Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

বিস্কুট দিয়ে রাম মন্দির! দুর্গাপুরে যুবক নজর কাড়ল সকলের

আযোধ্যার রামমন্দির উদ্বোধনের আর কয়েকদিন বাকি। সেখানে এখন চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ। এরই মধ্যে বিস্কুটের রামমন্দির তৈরি করে সকলে নজর কাড়লেন দুর্গাপুরের যুবক ছোটন ঘোষ। প্রায় কুড়ি কেজির বিস্কুট দিয়ে ছোটন এই রামমন্দির গড়েছেন।

বিস্কুট দিয়ে রাম মন্দির! দুর্গাপুরে যুবক নজর কাড়ল সকলের

শেষ আপডেট: 16 January 2024 20:36

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আযোধ্যার রামমন্দির উদ্বোধনের আর কয়েকদিন বাকি। সেখানে এখন চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ। এরই মধ্যে বিস্কুটের রামমন্দির তৈরি করে সকলে নজর কাড়লেন দুর্গাপুরের যুবক ছোটন ঘোষ। প্রায় কুড়ি কেজির বিস্কুট দিয়ে ছোটন এই রামমন্দির গড়েছেন। 

দুর্গাপুরের দুবচুড়িয়া গ্রামের বাসিন্দা ছোটন। পেশায় একজন ফুল ব্যবসায়ী। এর আগেও ব্যাটারিচালিত দশ সিটের বাইক তৈরি করে শহরবাসীকে চমকে দিয়েছিলেন। তারপর চন্দ্রযান, সৌরযানের রেপ্লিকা গড়েছিলেন। 

গত কয়েকদিন ধরে চর্চায় রয়েছে অযোধ্যার রামমন্দির উদ্বোধন। এই নিয়ে দেশে উন্মাদনা রয়েছে। কেউ রামমন্দিরে পাঠানোর জন্য ৭ হাজার কেজির হালুয়া তৈরি করেছেন। কেউ আবার এক পায়ে সাইকেল চালিয়ে রওনা দিয়েছেন অযোধ্যায়। তেমনই ছোটন তৈরির করেছেন অযোধ্যার আদলে বিস্কুটের রামমন্দির।

ছোটন জানিয়েছেন, ছেলেবেলা থেকে তাঁর নিত্যনতুন জিনিস তৈরির শখ রয়েছে। ফুল বিক্রি করে সংসার খরচ রেখে যতটুকু টাকা বাঁচে, তা জমিয়ে রাখেন। নিজের হাতে তৈরি করেন অভাবনীয় সমস্ত জিনিস। ইতিমধ্যে ছোটনের তৈরি করা রামমন্দিরে ইস্কন কর্তৃপক্ষের নজরে এসেছে। তাঁরা এই শিল্পকীর্তি নিজেদের কাছে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন। ছেলের এই কীর্তিতে খুশি ছোটনের মা। তিনি চান ছেলের প্রতিভা বিশ্বের দরবারে সমাদৃত হোক।


```