Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

পুজোয় সারা রাত চলবে বাস, ভোর পর্যন্ত মিলবে মেট্রোও

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো (Durga Pujo 2022) মানেই দেদার খাওয়া দাওয়া আর ঘুরে ঘুরে ঠাকুর দেখা। ঠাকুর দেখতে বেরিয়ে সময়ের খেয়ালই থাকে না অনেকের। ঘড়ির কাঁটা যে কখন ১২টা পেরিয়ে যায়, খেয়াল থাকে না। কিন্তু মাঝ রাত হলেই বাড়ি ফেরার জন্য

পুজোয় সারা রাত চলবে বাস, ভোর পর্যন্ত মিলবে মেট্রোও

শেষ আপডেট: 17 September 2022 12:35

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো (Durga Pujo 2022) মানেই দেদার খাওয়া দাওয়া আর ঘুরে ঘুরে ঠাকুর দেখা। ঠাকুর দেখতে বেরিয়ে সময়ের খেয়ালই থাকে না অনেকের। ঘড়ির কাঁটা যে কখন ১২টা পেরিয়ে যায়, খেয়াল থাকে না। কিন্তু মাঝ রাত হলেই বাড়ি ফেরার জন্য গাড়ি পেতে বিপদে পড়েন রাস্তায় থাকা মানুষেরা। এবার সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন শহরবাসী।

মেট্রোর পাশাপাশি সারা রাত চলবে বাস (Government Bus)। পুজোর আগেই আরও ১০০- এর বেশি বাস পথে নামছে। পরিবহন দফতর সূত্রে খবর, সপ্তমী থেকে নবমী পর্যন্ত সারারাত রাস্তায় মিলবে সরকারি বাস। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, পুজোয় রাতে বাসের চাহিদা থাকে। তাই অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা মেট্রো রেলের তরফে আগেই জানানো হয়েছিল যে সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভোররাত পর্যন্ত মেট্রো চলাচল করবে। তার মাঝেই পরিবহন দফতরের তরফে মিলল সুখবর।

কলকাতার বিভিন্ন রুটে বাড়ছে সরকারি বাসের সংখ্যা। এসি, নন এসি মিলিয়ে মোট ১০৪টি বাস অতিরিক্ত চলবে শহরে। এমনিতেই পুজোর মরসুমে থাকে কেনাকাটার ধুম। ফলে নতুন বাস পথে নামায় যাতায়াতের সুবিধা বলে মনে করছেন শহরবাসী।

শুধু শহরের মধ্যে নয়, দূরপাল্লার বাসও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আর রাতে ঠাকুর দেখার ক্ষেত্রে চিন্তা রইল না।

অন্যদিকে, কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, পঞ্চমী থেকেই নতুন সূচিতে মেট্রো চলবে। পঞ্চমী ও ষষ্ঠীতে আপ ডাউন মিলে মেট্রো চলবে ২৮৮টি। সপ্তমী, অষ্টমী, নবমীতে মেট্রো চলবে ২৪৮টি। আর দশমীতে ১৩২টি মেট্রো চলবে। একাদশী থেকে ত্রেয়োদশী পর্যন্ত ২৩৪টি মেট্রো যাতায়াত করবে।

জেনে নিন সূচি- দুর্গাপুজোয় ভোররাত পর্যন্ত মেট্রো, পাল্টাচ্ছে সূচি, জেনে নিন খুঁটিনাটি


```