Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

তারাতলায় কাপড়ের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

দ্য ওয়াল ব্যুরো: তারাতলায় (Taratala) ২ নম্বর হাইড রোডে কাপড়ের গুদামে (garment warehouse) বিধ্বংসী আগুন (fire)। মঙ্গলবার সন্ধেয় সেখানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকলের (fire brigade) ১০টি ইঞ্জিন। জানা গেছে, এদিন

তারাতলায় কাপড়ের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

শেষ আপডেট: 20 December 2022 17:47

দ্য ওয়াল ব্যুরো: তারাতলায় (Taratala) ২ নম্বর হাইড রোডে কাপড়ের গুদামে (garment warehouse) বিধ্বংসী আগুন (fire)। মঙ্গলবার সন্ধেয় সেখানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকলের (fire brigade) ১০টি ইঞ্জিন।

জানা গেছে, এদিন সন্ধে সাড়ে ছ'টা নাগাদ ওই কাপড়ের গুদামে আগুন লাগে। কাপড়ের গুদামকে ঘিরে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। স্থানীয়দের মধ্যেও ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।

দমকল সূত্রে খবর, তারাতলায় আগুনের খবর পেয়ে প্রথমে অল্প কয়েকটি ইঞ্জিন পাঠানো হয়। কিন্তু তা বাগে আনা যাচ্ছে না দেখে আরও দমকল ইঞ্জিন আনা হয় ঘটনাস্থলে। সাড়ে সাতটা নাগাদ দমকলের তরফে জানানো হয় যে, ওই আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল কর্মীরা প্রানপণে তা নেভানোর কাজ জারি রেখেছেন।

কীভাবে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিটের জেরেই এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মদ খেয়ে গাড়ি চালালে ব্যক্তিগত বন্ডে জামিন, জমা হবে না গাড়িও, নিয়ম শিথিল লালবাজারের


```