Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

গুজরাত দাঙ্গা ও মোদীকে জড়িয়ে বিবিসির তথ্যচিত্রে তীব্র আপত্তি দিল্লির

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) জড়িয়ে বিবিসির একটি তথ্যচিত্র (BBC documentary) নিয়ে তীব্র আপত্তি তুলেছে ভারত সরকার। দিল্লির (Delhi) পররাষ্ট্রমন্ত্রক বলেছে, ওই তথ্যচিত্র ভিত্তিহীন অপপ্রচার এবং নির্মাতারা ঔ

গুজরাত দাঙ্গা ও মোদীকে জড়িয়ে বিবিসির তথ্যচিত্রে তীব্র আপত্তি দিল্লির

শেষ আপডেট: 19 January 2023 13:01

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) জড়িয়ে বিবিসির একটি তথ্যচিত্র (BBC documentary) নিয়ে তীব্র আপত্তি তুলেছে ভারত সরকার। দিল্লির (Delhi) পররাষ্ট্রমন্ত্রক বলেছে, ওই তথ্যচিত্র ভিত্তিহীন অপপ্রচার এবং নির্মাতারা ঔপনিবেশিক মানসিকতায় আচ্ছন্ন।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী আজ বলেন, ওই তথ্যচিত্র প্রধানমন্ত্রীকে যেভাবে তুলে ধরা হয়েছে তা অত্যন্ত অনৈতিক।

বিবিসির ওই তথ্যচিত্র ভারতে দেখানোর ব্যবস্থা করেনি ওই সংস্থা। বিবিসি-টু চ্যানেলে প্রচারিত ওই তথ্যচিত্র বিশ্বের অন্যত্র দেখা যাচ্ছে। ভারত সরকার মনে করে এই সিদ্ধান্তও উদ্দেশ্যপ্রণোদিত।

তথ্যচিত্রে গুজরাত দাঙ্গার প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর সময়ে মুসলিমদের অবস্থা তুলে ধরা হয়েছে। যদিও দাঙ্গায় গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনও ভূমিকা ছিল না, গত বছর এই সংক্রান্ত মামলার চূড়ান্ত রায়ে তা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

ভারত সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে বিবিসির বক্তব্য জানা যায়নি। তবে পাকিস্তান বংশোদ্ভুত এক সাংসদ ব্রিটিশ সংসদে ওই তথ্যচিত্রর প্রসঙ্গ তুললে প্রধানমন্ত্রী ঋষি সুনাক তাঁকে থামিয়ে দেন।

সন্তানকে বুকে বেঁধে ক্যামেরা সামলাচ্ছেন ফটোগ্রাফার, জিম্বাবোয়ে টি ২০ আসরে অনন্য দৃশ্য


```