Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলায় সময় চাইল আদালত ,পরবর্তী শুনানি ৩১ অক্টোবর

দ্য ওয়াল ব্যুরো: প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানি মামলায় সময় নিল আদালত। মামলার পরবর্তী শুনানি ৩১ অক্টোবর। সেদিনই  প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানি মামলার পুরো ব্যখ্যা চাইবে আদালত। পর্যবেক্ষণ করা হবে সাক্ষীদের বয়ান ও মামলাকারীর নিজস্ব বয়ান। বু

প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলায় সময় চাইল আদালত ,পরবর্তী শুনানি ৩১ অক্টোবর

শেষ আপডেট: 17 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানি মামলায় সময় নিল আদালত। মামলার পরবর্তী শুনানি ৩১ অক্টোবর। সেদিনই  প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানি মামলার পুরো ব্যখ্যা চাইবে আদালত। পর্যবেক্ষণ করা হবে সাক্ষীদের বয়ান ও মামলাকারীর নিজস্ব বয়ান।

বুধবারই পদত্যাগ করেন প্রাক্তন মন্ত্রী এম জে আকবর। তাঁর পদত্যাগকে সামনে রেখেই এদিন আদালতে আকবরের পক্ষে সওয়াল করেন আইনজীবী গীতা লুথরা। তিনি জানান, প্রিয়া রামানির কারণেই আকবর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।  এম জে আকবরের মতন বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদকে ছোট করতেই প্রিয়া রামানি মিথ্যে অভিযোগ করেছেন।৪০ বছর ধরে ভালো পরিচিতি নিয়েই কাজ করছেন আকবর। সেখানে কোনওরকম প্রমাণ ছাড়াই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন প্রিয়া। আদালতের কাছে আইপিসি ৪৯৯ ও ৫০০ ধারায় মামলা দায়ের করেছেন আকবর। আকবরের দায়ের করা মামলা কতটা যুক্তিযুক্ত তা খতিয়ে দেখতেই সময় চাইল দিল্লির আদালত। বৃহস্পতিবার সকালেই মামলা ওঠে আদালতে। শবরীমালা নিয়ে সিদ্ধান্তের আগে সুপ্রিম কোর্টের উচিত ছিল সাধারণ মানুষের আবেগ বুঝে চলা : মোহন ভাগবত ৮ অক্টোবর সাংবাদিক প্রিয়া রামানি আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে টুইট করেন। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে প্রিয়াকে হোটেলে ডেকে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন আকবর। প্রিয়া রামানিই প্রথম সাংবাদিক যিনি আকবরের বিরুদ্ধে টুইট করেন। এরপরই লাফিয়ে সেই সংখ্যা বাড়তে থাকে। এখনও পর্যন্ত ২০ মহিলা সাংবাদিক আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।পাশপাশি মোদীর মন্ত্রিসভায় আকবরই প্রথম যিনি মি-টু-র জেরে পদ ছাড়তে বাধ্য হয়েছেন। বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন না এম জে আকবর।

```