Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে, জানালেন এইমস প্রধান

দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বরের মধ্যেই ভারতে শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যেতে পারে, এদিন এমনটাই জানালেন দিল্লি এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য এই পদক্ষেপ জরুরি ভূমিকা নেবে বলে জানিয়েছেন তিনি। কোন ভ্যাক

সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে, জানালেন এইমস প্রধান

শেষ আপডেট: 24 July 2021 05:47

দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বরের মধ্যেই ভারতে শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যেতে পারে, এদিন এমনটাই জানালেন দিল্লি এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য এই পদক্ষেপ জরুরি ভূমিকা নেবে বলে জানিয়েছেন তিনি। কোন ভ্যাকসিন পাবে শিশুরা? এদিন সংবাদমাধ্যমকে রণদীপ গুলেরিয়া বলেন, জাইডাস তো ট্রায়াল সম্পন্ন করেছে। জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে। অগস্ট কি সেপ্টেম্বরের মধ্যেই ভারত বায়োটেকের কোভ্যাকসিনের ট্রায়ালও সম্পন্ন হয়ে যাবে বলে মনে হয়। এফডিএ ফাইজারের ভ্যাকসিনকেও ছাড়পত্র দিয়ে দিয়েছে। আশা করছি সেপ্টেম্বরের মধ্যেই আমরা দেশের শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু করতে পারব। জানুয়ারি মাস থেকে দেশে কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত মোট ৪২ কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। চলতি বছরের শেষের মধ্যেই দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিককে ভ্যাকসিন দেওয়ার কাজ মিটিয়ে ফেলার বিষয়ে আশাবাদী কেন্দ্র সরকার। শিশুদের মনে সংক্রমণ এবং সংক্রমণ ছড়িয়ে যাওয়ার বিষয়ে কিছুদিন আগেই সতর্ক করা হয়েছিল আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যানসেটে। এদিন গুলেরিয়া বলেন, বয়স্ক আর অসুস্থ মানুষরাই কোভিডে সবথেকে বেশি বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে তাঁদের মধ্যে। বাচ্চারাও সংক্রমণ ছড়াতে পারে। যে কারণে তাঁদের স্কুলে পাঠাতে ভয় পান অভিভাবকরা। ওদের সংক্রমণ হয়তো মৃদু হবে, কিন্তু বড়দের সংক্রমিত করে ফেলবে ওরা যাতে বড় ক্ষতি হতে পারে। বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া এবং সংক্রমণের শৃঙ্খল ভাঙা দুটোই খুব জরুরি। শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন ১২ থেকে ১৭ বছরের বাচ্চাদের মডার্নার ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র দিয়েছে। মে মাসে ১২ থেকে ১৫ বছর বয়সিদের ফাইজারের ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র দিয়েছে আমেরিকাও। শিগগিরই ভারতেও শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ।

```