Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

আমেরিকা ছাপিয়ে গেল চিন-ইতালিকেও, হু হু করে খোঁজ মিলছে আক্রান্তের! মৃত ১৩০০

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণে চিন-ইতালিকেও ছাপিয়ে গেল আমেরিকা! শুক্রবার সকালে জানা গেছে, আমেরিকায় করোনায় আক্রান্ত ৮৫,৫৯৪ জন। এর মধ্যে মারা গেছেন কমপক্ষে ১৩০০ জন। বৃহস্পতিবারই আক্রান্তের সংখ্যা ছিল ৭৮,১৩৯। এই সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে, ঠিক

আমেরিকা ছাপিয়ে গেল চিন-ইতালিকেও, হু হু করে খোঁজ মিলছে আক্রান্তের! মৃত ১৩০০

শেষ আপডেট: 27 March 2020 04:26

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণে চিন-ইতালিকেও ছাপিয়ে গেল আমেরিকা! শুক্রবার সকালে জানা গেছে, আমেরিকায় করোনায় আক্রান্ত ৮৫,৫৯৪ জন। এর মধ্যে মারা গেছেন কমপক্ষে ১৩০০ জন। বৃহস্পতিবারই আক্রান্তের সংখ্যা ছিল ৭৮,১৩৯। এই সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে, ঠিক কতটা দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে মার্কিন মুলুকে! এভাবে চলতে থাকলে মৃত্যুমিছিলও যে খুব শিগ্গিরি চিনকে ছুঁয়ে ফেলবে তাও আশঙ্কা করছেন অনেকে। ইতিমধ্যেই চিনে যত সংখ্যক মানুষ করোনায় মারা গেছেন, তার দ্বিগুণেরও বেশি সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ইতালিতে। মাত্র ৬ কোটি জনসংখ্যার দেশে এই মৃতের এই সংখ্যা অনেকটাই বেশি, ৮২১৫। মৃত্যুর সংখ্যায় চিনকে ছাড়িয়ে গেছে স্পেনও। ৪৩৬৫ জন মারা গেছেন সে দেশে। তার পরেই রয়েছে ইরান, যেখানে আক্রান্ত ২৯,৪০৬ জন এবং মৃত্যু হয়েছে ২২৩৪ জনের। অন্যদিকে বেজিংয়ের দেওয়া তথ্য অনুযায়ী চিনে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর ব্যাপারটা প্রায় থমকে গিয়েছে। গত ২৪ ঘন্টায় মাত্র ৫৫ জনের শরীরে সংক্রমণ ছড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। কিন্তু এখন সবচেয়ে ভয় বাড়াচ্ছে আমেরিকা। জানা গেছে, পাঁচ ঘণ্টারও কম সময়ে ওই দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ হাজারেরও বেশি বেড়েছে। শুধুমাত্র নিউইয়র্কেই নতুন করে অসংখ্য রোগীর সন্ধান মিলেছে। সব মিলিয়ে শুধু ওই শহরে করোনা আক্রান্ত ৩৭,৮০২ জন। নিউইয়র্কই এখন আমেরিকায় করোনাভাইরাস ছড়ানোর কেন্দ্রস্থল হয়ে উঠেছে। 'সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং'য়ের দেওয়া তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের আক্রমণে বেকাবু হয়ে পড়েছে আমেরিকার আরও অন্য দুই ব্যস্ততম শহর নিউ জার্সি এবং ক্যালিফোর্নিয়াও। ওই দুই শহরে যথাক্রমে ৬,৮৭৬ এবং ৩,৮০২ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। সেই সঙ্গে ইতালি তো রয়েইছে। এই দুই দেশের করোনাভাইরাসের সংক্রমণ ও তার অভিঘাত এখন অভিশাপের মতোই যেন নেমে এসেছে। ইতালিতে গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭১২ জনের। গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ৫ লক্ষ ২৬ হাজার ৪৪ জন, যাঁর মধ্যে মৃত্যু হয়েছে ২৩,৭০৯ জনের। মোট সেরে ওঠা রোগীর সংখ্যা ১,২৪,৩৩১ জন।

```