Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

২৭ ফুট অবধি ভেসে যেতে পারে ভাইরাস-ড্রপলেট, হাওয়ায় বাঁচে কয়েক ঘণ্টা, দাবি করলেন মার্কিন গবেষক

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস ‘এয়ারবোর্ন’ নয়, আগেই বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বাতাসে ভেসে বেশিদূর যেতে পারে না এই ভাইরাস এমনটাই দাবি ছিল হু-র। সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক লিদিয়া বোরুইবা দাবি করেছেন

২৭ ফুট অবধি ভেসে যেতে পারে ভাইরাস-ড্রপলেট, হাওয়ায় বাঁচে কয়েক ঘণ্টা, দাবি করলেন মার্কিন গবেষক

শেষ আপডেট: 2 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস ‘এয়ারবোর্ন’ নয়, আগেই বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বাতাসে ভেসে বেশিদূর যেতে পারে না এই ভাইরাস এমনটাই দাবি ছিল হু-র। সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক লিদিয়া বোরুইবা দাবি করেছেন, নিজের আধারকে সম্বল করে (রেসপিরেটারি ড্রপলেট) বাতাসে অন্তত ২৭ ফুট অবধি বাহিত হতে পারে করোনাভাইরাস। কয়েক ঘণ্টা বাতাসে ভেসেও থাকতে পারে। লিদিয়া বলেছেন, মানুষের হাঁচি-কাশি বা থুতু, লালা থেকেই ছড়াচ্ছে ভাইরাস। তবে যে রেসপিরেটারি ড্রপলেটে চেপে ভাইরাস এক শরীর থেকে অন্য শরীরে ছুটে যাচ্ছে, সে ড্রপলেট কিন্তু অনেকটাই দূর অবধি বাহিত হতে পারে। ৩ ফুট বা ৬ ফুট, নয় এই ভাইরাস ড্রপলেট একেবারে নাকি ২৭ ফুট অবধি দূরত্ব ছুটে যেতে পারে, এমনটাই দাবি করেছেন মার্কিন গবেষক লিদিয়া। https://twitter.com/MasksForDocs/status/1245166714603495426 ‘আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’-এর জার্নালে এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি। লিদিয়া দাবি করেছেন, ভাইরাস ড্রপলেট যেমন সারফেসে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, তেমনি হাওয়াতেও কযেক ঘণ্টা ভেসে থাকতে পারে। সেক্ষেত্রে পারস্পরিক দূরত্ব ৬ ফুট নয়, অনেক বেশি রাখা দরকার। কারণ দেখা গেছে, এই ভাইরাল স্ট্রেনের বাহিত হওয়ার ক্ষমতা অনেক বেশি। মারণ ভাইরাস বিটা-করোনার এই স্ট্রেন সার্স-কভ-২ কীভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যজনের শরীরে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও নানা মত রয়েছে। দ্বিধা তৈরি হয়েছে যে বিষয়টা নিয়ে তা হল, ভাইরাসের সংক্রমণ হাওয়ায় (অ্যারোসল) ছড়ায় কিনা। করোনাভাইরাস এয়ার ড্রপলেটে ছড়াতে পারে এই বিষয়ে গবেষণার রিপোর্ট সামনে এনেছিলেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC), লস এঞ্জেলসের বিজ্ঞানীরা । নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন (NEJM)বিজ্ঞান পত্রিকায় ওই গবেষণার রিপোর্ট ছাপা হয়েছিল। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের রিপোর্টকে সামনে রেখেই হু বলেছিল, আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি-থুতু-লালাকে আধার বানিয়ে অর্থাৎ ‘রেসপিরেটারি ড্রপলেট’-এর মাধ্যমে এক শরীর থেকে অন্য শরীরে ছড়াচ্ছে ভাইরাস। কিন্তু, এই রেসপিরেটারি ড্রপলেট এতটাই ভারী যে এটি বাতাসে বেশিক্ষণ ভেসে থাকতে পারে না। মাটিতে বা কোনও সারফেসে জমে থাকে। কিন্তু যদি আক্রান্ত ব্যক্তির খুব কাছাকাছি কেউ থাকে (এক মিটারের কম দূরত্বে) তাহলে সেই ড্রপলেট সুস্থ ব্যক্তির শরীরের সংস্পর্শে এসে ভাইরাসের সংক্রমণ ঘটায়। আর এইভাবেই মানুষের থেকে মানুষে সংক্রমণ (Human to Human Transmission) সবচেয়ে বেশি হচ্ছে। গবেষক লিদিয়া বলছেন, যে কোনও আকারের রেসপিরেটারি ড্রপলেটই হোক না কেন, ভাইরাসকে সঙ্গে নিয়ে সেই ড্রপলেট বহুদূর অবধি ছুটে যেতে পারে। সার্স-কভ-২ এমনভাবেই নিজেকে বদলেছে, যে এটি হাওয়াতে কয়েক ঘণ্টা বেঁচে থাকতে পারে। মানুষের শরীরে ঢুকতে পারলে সেখানে তার ইনকিউবেশন পিরিয়ড ৭-১৪ দিন অথবা ২৫ দিন। কাজেই সচেতনতা অনেক বেশি দরকার।

```