Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন যাদবপুরের প্রৌঢ়! ভয় নেই, বলল হাসপাতাল

দ্য ওয়াল ব্যুরো: আতঙ্ক কি আর ঠেকিয়ে রাখা গেল না? করোনাভাইরাস কি ঢুকেই পড়ল শহরে? ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রৌঢ়ের রক্তপরীক্ষা করার পরে এমনটাই মনে হয়েছিল। চমকে উঠেছিলেন সকলে। কারণ পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, করোনাভাইরাস র

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন যাদবপুরের প্রৌঢ়! ভয় নেই, বলল হাসপাতাল

শেষ আপডেট: 8 February 2020 16:22

দ্য ওয়াল ব্যুরো: আতঙ্ক কি আর ঠেকিয়ে রাখা গেল না? করোনাভাইরাস কি ঢুকেই পড়ল শহরে? ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রৌঢ়ের রক্তপরীক্ষা করার পরে এমনটাই মনে হয়েছিল। চমকে উঠেছিলেন সকলে। কারণ পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, করোনাভাইরাস রয়েছে তাঁর রক্তে! বাইপাসের ধারে মুকুন্দপুরের আরএন টেগোর হাসপাতালের এই ঘটনায় খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। রোগীর পরিজনরা আঁতকে ওঠেন। অনেকে আবার নিজের পরিবারের মানুষকে ছুটি করিয়ে নিয়ে চলে যাওয়ার আর্জিও জানান। সকলেই ভাবেন বুঝি, চিনের মতোই মৃত্যুর পরোয়ানা নিয়ে এ শহরে এসে পৌঁছে গেল করোনাভাইরাস। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বস্ত করেন কিছুক্ষণের মধ্যেই। জানান, এটি অতি সাধারণ করোনাভাইরাস। বিরল বা মারণ নয়। চিনের নোভেল করোনাভাইরাসের সঙ্গে এর অনেক পার্থক্য আছে। হাসপাতাল সূত্রের খবর, ওই প্রৌঢ়ের বাড়ি যাদবপুরের কাছে পোদ্দারনগর এলাকায়। ফুসফুসের সংক্রমণ ছাড়াও একাধিক অসুখ নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। অবস্থা খুব একটা ভাল নয় তাঁর। রক্তপরীক্ষায় শরীরে মিলেছে করোনাভাইরাসের অস্তিত্ব। কিন্তু সেই করোনাভাইরাসের কারণেই যে তাঁর শারীরিক অবস্থার ক্রমে অবনতি হচ্ছে, তা নয় বলেই নিশ্চিত করেছে হাসপাতাল। এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, "গত কয়েক সপ্তাহ ধরে যে করোনাভাইরাসের কারণে গ্লোবাল হেল্থ এমার্জেন্সি জারি হয়েছে, এটা সেই করোনাভাইরাস নয়। অনেক রকম করোনাভাইরাস হয়।এইচসিওভি-২২৯ই, এইচসিওভিএনএল-৬৩ অথবা এইচসিওভি এইচকেইউ-১ জাতীয় করোনাভাইরাস অত্যন্ত সাধারণ। এমনই এক করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি। চিনের উহানের করোনাভাইরাস আর এই করোনাভাইরাস এক নয়। করোনাভাইরাস একেবারেই নতুন বা বিরল কিছু নয়। ১৯৬০ সালে এই ভাইরাসের সন্ধান মেলে, এর আক্রমণে শ্বাসযন্ত্রের বহু সংক্রমণ হয়। সবই নিরাময়যোগ্য। কিন্তু চিনের উহানে যে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে, সেটা একেবারেই আলাদা। তার নিরাময় নেই।" অহেতুক আতঙ্ক ও গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন তাঁরা।

তবে এই ব্যাখ্যার আগেই প্রৌঢ়ের শরীরে করোনাভাইরাস মেলার খবরে আতঙ্ক ছড়িয়ে গিয়েছে তাঁর বাড়ির এলাকাতেও। সকলেই পুরোটা বোঝার আগেই করোনাভাইরাস শুনেই ভয় পেয়ে যাচ্ছেন। করোনাভাইরাসের টাইপ আলাদা হওয়ার বিষয়টি অনেকেই বুঝছেন না। 

আরএন টেগোর হাসপাতালেরই বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ  চিকিৎসক অরিন্দম বিশ্বাসও জানিয়েছেন, এই করোনা ভাইরাসের সঙ্গে নভেল করোনা ভাইরাসের কোনও সম্পর্ক নেই। নোভেল করোনা ভাইরাস এনসিওভি২০১৯ শ্রেণির। দুটো একেবারেই আলাদা। এই হাসপাতালে ভর্তি থাকা আক্রান্ত প্রৌঢ় কিডনির অসুখে ভুগছেন। বার্ধক্যজনিত সমস্যাও রয়েছে তাঁর। তাই এই অবস্থায় সাধারণ ভাইরাসকে ঠেকানোর মতো প্রতিরোধ শক্তিও তিনি প্রয়োগ করতে পারছেন না। তার মানে এই নয়, তিনি মারণ ভাইরাসে আক্রান্ত। আদতে এই করোনাভাইরাসের সংক্রমণ আর পাঁচটা ভাইরাল অসুখের মতোই।
তবে চিকিৎসক এ-ও মনে করিয়ে দিয়েছেন, ভাইরাল সংক্রমণ মাত্রেই কোনও ওষুধ হয় না। কিছু নিয়ম মেনে চলতে হয়। এ ক্ষেত্রেও তাই। তবে তার মানে এই নয়, যে নিরাময় না হওয়ার মতো কঠিন কোনও সংক্রমণ হয়েছে প্রৌঢ়ের।

```