Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

করমণ্ডলের ভাঙা কামরা নিলাম করে খুব বেশি টাকা পেল না রেল

দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুরের ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আদালতে ক্ষতিগ্রস্ত কামরা, ইঞ্জিন ও ওয়াগনগুলি নিলাম করার আর্জি জানিয়ে পিটিশন দাখিল করেছিল রেল।

করমণ্ডলের ভাঙা কামরা নিলাম করে খুব বেশি টাকা পেল না রেল

শেষ আপডেট: 19 October 2023 12:41

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের ২ জুন। অভিশপ্ত সেই দিনের কথা হয়তো আমৃত্যু ভুলতে পারবেন না সেদিনের করমণ্ডল এক্সপ্রেসের বহু 'জীবিত' যাত্রী। বাংলা থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পরেই ওড়িশার বলেশ্বর জেলার বাহানাগা বাজারের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছিল শালিমার থেকে চেন্নাইগামী এই ট্রেন। ভুলবশত একই লাইনে ঢুকে পড়া উল্টোদিক থেকে আসা একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল এই এক্সপ্রেস ট্রেনের।

করমণ্ডলের ২৩টি কামরা উঠে গিয়েছিল মালগাড়ির উপর।  শুধু তাই নয়, পাশের লাইন দিয়ে যাওয়া যশবন্তপুর থেকে হাওড়াগামী হামসফর এক্সপ্রেসে ছিটকে গিয়ে ধাক্কা মেরেছিল করমণ্ডলের কয়েকটি লাইনচ্যুত কামরা। ভয়াবহ সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৯৬ জন যাত্রী। আহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছিল। 

দুর্ঘটনাগ্রস্থ সেই করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস এবং মালগাড়িটির ক্ষতিগ্রস্ত কামরাগুলি সম্প্রতি নিলাম করা হয়। প্রাথমিকভাবে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুরের ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আদালতে ক্ষতিগ্রস্ত কামরা, ইঞ্জিন ও ওয়াগনগুলি নিলাম করার আর্জি জানিয়ে পিটিশন দাখিল করেছিল রেল। তাতে আদালত এই দুর্ঘটনার তদন্তের দায়িত্বে থাকা সিবিআই-এর কাছে জানতে চেয়েছিল, ক্ষতিগ্রস্ত কামরা যদি নিলামে ওঠে তাহলে তদন্তে কোনও সমস্যা হবে কিনা।

উত্তরে সিবিআই জানায়, যেহেতু ইতিমধ্যে এই ঘটনায় ইতিমধ্যেই চার্জশিট জমা দেওয়া হয়ে গেছে, তাই দুর্ঘটনাগ্রস্থ কামরাগুলি বিক্রি করে দেওয়া হলে কোনও সমস্যা নেই। এরপর গত মঙ্গলবার ভুবনেশ্বরের একটি আদালতের তরফেও কামরাগুলি নিলামের জন্য সবুজ সংকেত দেওয়া হয়। 

কিন্তু এই ওয়াগন, ইঞ্জিন এবং ক্ষতিগ্রস্ত কামরা বিক্রি করে যে টাকা পাওয়া গেছে তা খুব একটা বেশি নয়। সূত্রের খবর, ২১ টি কামরা, ইঞ্জিন ও ওয়াগন স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে রেলের আয় হয়েছে মাত্র ৩ কোটি ৮০ লক্ষ টাকা।


```