Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা! পুলিশের গলায় হাত ঢুকিয়ে নোট বের করলেন ভিজিল্যান্স অফিসার

দ্য ওয়াল ব্যুরো: ঘুষ (Bribe) নেওয়ার সময় হাতেনাতে ভিজিল্যান্স অফিসারদের (Vigilance Officers) হাতে ধরা পড়লেন হরিয়ানা (Haryana) পুলিশের এক সাব ইন্সপেক্টর (COP)। আর ধরা পড়তেই অদ্ভুত কাণ্ড ঘটালেন তিনি। সরাসরি সেই ঘুষের টাকা মুখে ঢুকিয়ে দিয়েছিলে

ঘুষের টাকা গিলে ফেলার চেষ্টা! পুলিশের গলায় হাত ঢুকিয়ে নোট বের করলেন ভিজিল্যান্স অফিসার

শেষ আপডেট: 13 December 2022 18:25

দ্য ওয়াল ব্যুরো: ঘুষ (Bribe) নেওয়ার সময় হাতেনাতে ভিজিল্যান্স অফিসারদের (Vigilance Officers) হাতে ধরা পড়লেন হরিয়ানা (Haryana) পুলিশের এক সাব ইন্সপেক্টর (COP)। আর ধরা পড়তেই অদ্ভুত কাণ্ড ঘটালেন তিনি। সরাসরি সেই ঘুষের টাকা মুখে ঢুকিয়ে দিয়েছিলেন গিলে নেওয়ার জন্য। যদিও সঙ্গে সঙ্গে সেই পুলিশ আধিকারিকের মুখে আঙুল ঢুকিয়ে দিয়ে তা আটকে দেয় ভিজিল্যান্স অফিসাররা। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে।

এই পুরো ঘটনাটির ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারের এমন কাণ্ডকারখানা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা।

https://twitter.com/AhmedKhabeer_/status/1602590655515361281?s=20&t=5a7o_aIWzTLmbqdsck_Rkw

সূত্রের খবর, হরিয়ানা পুলিশে কর্মরত ওই অভিযুক্ত আধিকারিকের নাম মহেন্দ্র উলা। অভিযোগ, একটি মোষ চুরির মামলায় ঘুষ নিচ্ছিলেন তিনি। সেই মোষ মালিককে মহেন্দ্র উলা বলেছিলেন, ১০ হাজার টাকা উপরি দিলে তবেই এই মামলাটির তদন্ত হবে।

প্রথম দফায় পুলিশের হাতে ছয় হাজার টাকা তুলে দেন সেই মোষ মালিক। দ্বিতীয়বারে বাকি চার হাজার টাকাও দেবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে মত বদলে সরাসরি ভিজিল্যান্স অফিসারদের কাছে অভিযোগ জানিয়ে দেন। এরপরই সেই অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে ধরতে ফাঁদ পাতে পুলিশ। ঘুষের বাকি টাকা দেওয়ার টোপ দিয়ে মোষ মালিকের মাধ্যমে তাঁকে ডেকে আনা হয়।

এরপরই ঘুষ নেওয়ার সময় একেবারে হাতেনাতে ধরা পড়ে যান মহেন্দ্র উলা। বিষয়টা বুঝতে পেরে স্বাভাবিকভাবেই প্রথমে ঘাবড়ে যান ওই পুলিশ অফিসার। এরপর চাকরি খোয়া যাওয়ার ভয় পেতেই হাতে থাকা ও চার হাজার টাকা নিয়ে মুখে ঢুকিয়ে গিলে ফেলার চেষ্টা করেন। যদিও দুই ভিজিল্যান্স অফিসার সঙ্গে সঙ্গে মুখে হাত ঢুকিয়ে মহেন্দ্রকে আটকে দেন। একেবারে মুখের ভিতর থেকে সেই চার হাজার টাকা ছিনিয়ে বার করেন এক ভিজিল্যান্স অফিসার।

পাক-চর সন্দেহে গ্রেফতার ১ গুজরাতি যুবক, এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার


```