Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

'বিজেপি-আরএসএসের নির্বাচনী স্বার্থ জড়িয়ে', অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে যাবে না কংগ্রেস

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে যোগ দেবেন না কংগ্রেস নেতা-নেত্রীরা।

'বিজেপি-আরএসএসের নির্বাচনী স্বার্থ জড়িয়ে', অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে যাবে না কংগ্রেস

শেষ আপডেট: 10 January 2024 18:38

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ রাখা নিয়ে সিদ্ধান্ত নিল কংগ্রেস। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না কংগ্রেস নেতা-নেত্রীরা। বুধবার হাইকমান্ডের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। 

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই অনুষ্ঠানে সাধু-সন্ন্যাসী, দেশ-বিদেশের বিশিষ্ট রাজনীতিক, কূটনীতিকদের সঙ্গে আমন্ত্রণপত্র পৌঁছেছে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির কাছেও। স্বাভাবিকভাবেই সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে রামমন্দির অনুষ্ঠানে সামিল হবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠছিল। অবশেষে সেই প্রশ্নের জবাব মিলল। রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকছে না বলে জানিয়ে দিল কংগ্রেস। তবে এখনও পর্যন্ত সমাজবাদী পার্টির মতো কয়েকটি দল অযোধ্যায় যাবে কিনা মনস্থির করে উঠতে পারেনি। 

বুধবার কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রামেশ একটি বিবৃতিতে উল্লেখ করেছেন, ''ধর্ম ব্যক্তিগত বিষয়। তবে রামমন্দিরে বিজেপি এবং আরএসএস রাজনৈতিক কর্মসূচী করে তুলেছে। নির্বাচনী লাভের কথা মাথায় রেখেই অযোধ্যায় অর্ধসমাপ্ত মন্দিরের উদ্বোধন করা হচ্ছে। যা ২০১৯ সালের সুপ্রিম কোর্টের রায় এবং ভারতের কোটি কোটি মানুষের ভাবাবেগের পরিপন্থী।’’

উল্লেখ্য, রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী, বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়। এছাড়াও আমন্ত্রণ পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং। তবে তাঁদের মধ্যে কেউই ২২ জানুয়ারির অনুষ্ঠানে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে দল।

শুধু কংগ্রেস নয়, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসও রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে। সম্প্রতি খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির ইস্যুকে বিজেপির লোকসভা ভোটের আগে গিমিক বলে তীব্র আক্রমণ করেছেন। পাশাপাশি সিপিএমের পক্ষ থেকেও রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। যদিও সমাজবাদী পার্টির মতো কয়েকটি দল অবশ্যও এখনও অনুষ্ঠানে যাবে কিনা মনস্থির করে উঠতে পারেনি। 


```