Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

২ হাজারের নোট বদলে টাকার উৎস জানতে চাইছে বহু ব্যাঙ্ক, নালিশ আরবিআইয়ে

দ্য ওয়াল ব্যুরো: ২ হাজার টাকার নোট বদল (2000 rupee notes) করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বহু গ্রাহককে। অনেক ব্যাঙ্ক গ্রাহকদের ফর্ম দিয়ে বলছে ফিলআপ করে জমা দিতে। সঙ্গে সচিত্র পরিচয়পত্রের কপি চাওয়া হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের (Complain

২ হাজারের নোট বদলে টাকার উৎস জানতে চাইছে বহু ব্যাঙ্ক, নালিশ আরবিআইয়ে

শেষ আপডেট: 27 May 2023 06:05

দ্য ওয়াল ব্যুরো: ২ হাজার টাকার নোট বদল (2000 rupee notes) করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বহু গ্রাহককে। অনেক ব্যাঙ্ক গ্রাহকদের ফর্ম দিয়ে বলছে ফিলআপ করে জমা দিতে। সঙ্গে সচিত্র পরিচয়পত্রের কপি চাওয়া হচ্ছে।

রিজার্ভ ব্যাঙ্কের (Complain in RBI) কাছে এই মর্মে নালিশ জানিয়েছে ব্যাঙ্ক কর্মচারী ও অফিসারদের একটি বড় সংগঠন। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকে লেখা চিঠিতে এই অভিযোগ করে বলা হয়েছে এরফলে ২ হাজার টাকার নোট বদলের কাজ ধীর গতিতে হচ্ছে। গ্রাহকরা ভয় পেয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, আরবিআই ২ হাজারের নোট বদলের জন্য প্রথমে জানিয়েছিল, ব্যাঙ্কে গিয়ে ফর্ম ফিলআপ করতে হবে। সঙ্গে দিতে হবে আধার কার্ড, প্যান কার্ডের কপি (Complain in RBI)।

পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেয় রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু বহু ব্যাঙ্ক আগের নির্দেশ নেবে চলছে বলে অভিযোগ। আরবিআই বলেছে, এটা নোটবন্দি নয়। কালো টাকা ধরাও এই সিদ্ধান্তের উদ্দেশ্য নয়। ক্লিন নোট নীতির অংশ হিসাবে এই সিদ্ধান্ত করা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নোট বদল শেষ করতে বলা হয়েছে। গত সপ্তাহ থেকে নোট বদল শুরু করেছে ব্যাঙ্কগুলি।

যদিও শীর্ষ নিয়ামক ব্যাঙ্কের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা হয়েছে। মামলায় বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় বলেছেন, নথি এবং সচিত্র পরিচয়পত্র না নেওয়ায় অনেকেই কালো টাকা সাদা করে নেওয়ার সুযোগ পাচ্ছে। দিল্লি হাই কোর্টে মামলার শুনানি শেষ হয়েছে। কিন্তু রায় দেয়নি।

ব্যাঙ্ক কর্মী সংগঠনটির পক্ষে দুই নেতা আর ভেঙ্কটচলম এবং অশোক মুখোপাধ্যায় আরবিআই গভর্নরকে লেখা চিঠিতে বলেছেন, কর্তৃপক্ষ নথি চাইতে বলায় অনেক ব্যাঙ্কের কর্মচারীরাও বিভ্রান্ত।

শাহের সফরের মুখে মণিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে বাড়িতে হামলার চেষ্টা


```