Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

তালি দিয়ে লাভ হবে না, চাই ফিনান্সিয়াল প্যাকেজ, বললেন রাহুল

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়েছেন, যাঁরা করোনাভাইরাস মোকাবিলায় দিবারাত্র পরিশ্রম করে চলেছেন, আপনারা হাততালি দিয়ে তাঁদের সম্মান জানান। শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন, হাততালি দিয়ে লাভ নেই

তালি দিয়ে লাভ হবে না, চাই ফিনান্সিয়াল প্যাকেজ, বললেন রাহুল

শেষ আপডেট: 21 March 2020 13:22

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়েছেন, যাঁরা করোনাভাইরাস মোকাবিলায় দিবারাত্র পরিশ্রম করে চলেছেন, আপনারা হাততালি দিয়ে তাঁদের সম্মান জানান। শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন, হাততালি দিয়ে লাভ নেই। তাতে দিনমজুর বা ছোট ও মাঝারি ব্যবসায়ীদের কোনও সুবিধা হবে না। দেশের অর্থনীতি বেহাল হয়ে পড়েছে। তাকে চাঙ্গা করতে হলে চাই বড় আর্থিক প্যাকেজ। তিনি টুইট করে বলেন, "আমাদের অর্থনীতির অবস্থা এমনিতেই খারাপ হয়ে পড়েছিল। তার ওপরে বড় ধরনের আক্রমণ করেছে করোনাভাইরাস। ছোট ও মাঝারি ব্যবসায়ী ও দিনমজুররা ক্ষতিগ্রস্ত হবেন সবচেয়ে বেশি।" এরপরেই তিনি বলেন, "হাততালি দিলে ক্ষতিগ্রস্তদের কোনও সুবিধা হবে না। এখন আর্থিক প্যাকেজ দরকার। করছাড় দেওয়া দরকার। সরকারের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত।" করোনাভাইরাস মহামারীর আগে আশাবাদীরা বলছিলেন, ভারতের অর্থনীতির বিকাশের হার বাড়বে ১৮ থেকে ২৪ মাসের মধ্যে। কিন্তু এখন প্রায় প্রতিটি শিল্প নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন। ছোট ও মাঝারি শিল্পের অবস্থা সবচেয়ে খারাপ। তারা সকলেই চায়, সরকার তাদের সাহায্য করুক। কয়েকটি দেশ ইতিমধ্যে অর্থনীতিকে ভাঙ্গনের হাত থেকে বাঁচানোর জন্য শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। আমেরিকায় হাজার কোটি ডলারের রেসকিউ প্ল্যান নিয়ে আলোচনা চলছে। তাছাড়া ফেডারেল রিজার্ভ ইতিমধ্যে ঋণ দেওয়া নিয়ে কড়াকড়ি শিথিল করেছে। বিভিন্ন শিল্পকে চাঙ্গা করার জন্য প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক। ব্যাঙ্ক অব জাপানও বিনা সুদে ঋণ দেওয়া শুরু করেছে। ব্রিটেন ঘোষণা করেছে ৩২০০ কোটি পাউন্ডের কোভিড-১৯ ফিসকাল প্যাকেজ। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, শীঘ্র তৈরি হবে ইকনমিক টাস্ক ফোর্স। কোভিড-১৯ এর ক্ষতি কীভাবে সামলানো যায়, তার পলিসি তৈরি করবে টাস্ক ফোর্স। কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছে, মোদী সরকারও শিল্পের বিভিন্ন ক্ষেত্রের জন্য রেসকিউ প্যাকেজ ঘোষণা করতে পারে। তার মধ্যে উড়ান শিল্পের জন্য হয়তো ১২ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হবে। উড়ান বাদে পর্যটন ও হোটেল শিল্পও মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্যও প্যাকেজ ঘোষণা করা হবে শীঘ্র।

```