Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

আবাসের তদন্তে রাজ্যে ফের কেন্দ্রের প্রতিনিধি দল, মমতার পাল্টা প্রশ্ন উত্তরপ্রদেশ নিয়ে

বুধবারই উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বঞ্চনার প্রশ্নে কেন্দ্রের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ভুয়ো জবকার্ড, কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র?” এমন আবহে ফের রাজ্যে এসে পৌঁছল কেন্দ্রীয় প্রতিনিধি দল।

আবাসের তদন্তে রাজ্যে ফের কেন্দ্রের প্রতিনিধি দল, মমতার পাল্টা প্রশ্ন উত্তরপ্রদেশ নিয়ে

শেষ আপডেট: 6 December 2023 20:52

দ্য ওয়াল ব্যুরো: বুধবারই উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বঞ্চনার প্রশ্নে কেন্দ্রের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ভুয়ো জবকার্ড, কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র?” এমন আবহে ফের রাজ্যে এসে পৌঁছল কেন্দ্রীয় প্রতিনিধি দল।

সূত্রের খবর, ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখতে বুধবার রাজ্যে এসেছে কেন্দ্রের প্রতিনিধি দল। এদিন দুপুরে হুগলির বলাগড়ের নিত্যানন্দ-১ গ্রাম পঞ্চায়েতে পৌঁছন তাঁরা। ব্লক প্রশাসনের কাছ থেকে কেন্দ্রীয় প্রকল্পের বিষয়ে তাঁদের কাছে থাকা অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন।

জানা গেছে, আগামী চারদিন রাজ্যের বিভিন্ন জেলায় যাবে এই প্রতিনিধি দল। দুই ২৪ পরগনা, হুগলি সহ একাধিক জেলাতে যাবেন প্রতিনিধি দলের সদস্যরা। এই তিনটি জেলা থেকে বেশ কিছু বেনিয়মের অভিযোগ রয়েছে বলে দাবি কেন্দ্রীয় দলের। তার ভিত্তিতেই এই অভিযান বলে জানানো হয়েছে।

মঙ্গলবারই সংসদে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছিলেন, ১০০ দিনের প্রকল্পের ভুয়ো জব কার্ড ইস্যুতে শীর্ষে উত্তরপ্রদেশ। তালিকার অনেক নীচের দিকে নাম রয়েছে পশ্চিমবঙ্গের। তা সত্ত্বেও ২০২২ সালের মার্চ থেকে বাংলার বিভিন্ন প্রকল্পের টাকা কেন আটকে রাখা হয়েছে, বুধবার ফের সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে  গত ১৫ নভেম্বর রাজ্যের পঞ্চায়েত দফতরের সচিবকে চিঠি পাঠিয়েছিল কেন্দ্র। চিঠিতে নদিয়া, কালিম্পং ও দক্ষিণ ২৪ পরগনার অ্যাকশন টেকেন রিপোর্টে অসঙ্গতির কথা উল্লেখ করা হয়েছিল। জবাবি চিঠিও দিয়েছে রাজ্য।  তারপরও কেন প্রতিনিধি দল আসছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল।

যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ১৫ ডিসেম্বরের মধ্যে মন্ত্রককে রিপোর্ট জমা দিতে হবে। সেকারণেই ফের রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল।


```