Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

জম্মু-কাশ্মীরের বাজেটও পেশ করবেন নির্মলা, কখন অর্থমন্ত্রীকে দ্বৈত ভূমিকা পালন করতে হয়

মঙ্গলবার ভোর রাতে জন্মু-কাশ্মীরের বাজেট প্রস্তাবের হার্ড কপি বিমানে দিল্লি পৌঁছেছে। 

জম্মু-কাশ্মীরের বাজেটও পেশ করবেন নির্মলা, কখন অর্থমন্ত্রীকে দ্বৈত ভূমিকা পালন করতে হয়

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 July 2024 10:24

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-’২৫ অর্থ বছরের বাজেট পেশ করতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে পৌঁছে গিয়েছেন। তাঁর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। কারণ সাংবিধানিকভাব রাষ্ট্রপতিই সংসদের শীর্ষে অবস্থান করেন। রাষ্ট্রপতির অফিস সংসদের অংশ।

সংসদে মন্ত্রিসভার সংক্ষিপ্ত বৈঠকে প্রধানমন্ত্রী-সহ মন্ত্রীরা বাজেট প্রস্তাব অনুমোদন করার পর অধিবেশন কক্ষে যাবেন অর্থমন্ত্রী। কেন্দ্রীয় বাজেটের পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে জম্মু-কাশ্মীরের বাজেটও অনুমোদন করা হবে। অর্থমন্ত্রী দেশের বাজেট পেশ করার পর জম্মু-কাশ্মীরের বাজেটও পেশ করবেন। মঙ্গলবার ভোর রাতে জন্মু-কাশ্মীরের বাজেট প্রস্তাবের হার্ড কপি বিমানে দিল্লি পৌঁছেছে। 

জম্মু-কাশ্মীরে আসলে রাষ্ট্রপতি শাসন চলছে। তাছাড়া, ২০১৯-এর ৫ অগাস্ট থেকে সেটি আর রাজ্য নয়। কেন্দ্রীয় সরকার আগের জম্মু-কাশ্মীর ভেঙে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে। দ্বিতীয় কেন্দ্র শাসিত অঞ্চল করা হয় জম্মু-কাশ্মীরকে। তবে দুটির মধ্যে ফারাক হল, জম্মু-কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করা হলেও সেখানে বিধানসভা আছে। ফলে বাজেট সেখানেই পাশ হওয়ার কথা।

কিন্তু ২০১৯-এর ৫ অগস্ট থেকে বিধানসভাও অচল। রাজ্যে বিধানসভার ভোট হয়নি বহু বছর। পাঁচ বছর আগে রাজ্য ভাগাভাগির পাশাপাশি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানে সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদও প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার।

রাষ্ট্রপতির শাসনাধীনে থাকা রাজ্যে বিধানসভা সচল না থাকলে বাজেট পাশ করানোর দায়িত্ব বর্তায় কেন্দ্রীয় সরকারের উপর। কেন্দ্র সংসদে তা পেশ করে পাশ করিয়ে দেয়। কারণ, বাজেট পাশ না হলে ১ এপ্রিল থেকে সরকারি কোষাগারের একটি পয়সাও কোনও সরকার খরচ করতে পারে না। অতীতে নানা রাজনৈতিক কারণে রাষ্ট্রপতি শাসনাধীনে থাকা রাজ্যের বাজেটও সংসদে পাশ করা হয়েছে।


```