
রক্তদান জীবনদান
শেষ আপডেট: 8 July 2024 12:32
দ্য ওয়াল ব্যুরো: রক্তদান এককথায় জীবনদান। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সারা বছরে মোট আটবার রক্তদান করেন। সেই কারণে তাঁর শরীরে কোনও ট্যাটু নেই। তিনি এই নিয়ে বিশেষ প্রচারাভিযানও করে থাকেন।
রক্তদান আন্দোলনকে উৎসাহ দিতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোন সংগঠনের সভ্য বৃন্দ যদি ২৫ বা ৫০ অথবা তার অধিক রক্তদান করেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানটি সুসম্পন্ন হয় এন আর এস মেডিকেল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিং এ।
উত্তর কলকাতা উদয়ের পথে সহ ১৫ টি সংস্থার ৫৫ জন ২৫ ও ৫০ বার রক্তদাতা কে সম্মান জানানো হয়। (গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এইসকল সংস্থাগুলি রক্তদান শিবির আয়োজন করেছিল)। ছিলেন বাংলার নামী প্রাক্তন স্পিনার ও অধিনায়ক উৎপল চট্টোপাধ্যায়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরএস হাসপাতালের ব্লাড ব্যাংকের ডিরেক্টর ডাঃ দিলীপ কুমার পান্ডা,এম এস ভি পি এন আর এস মেডিকেল কলেজ হসপিটাল ইন্দিরা দে (পাল) ।
এছাড়াও উপস্থিত ছিলেন জয়েন্ট ডাইরেক্টর ব্লাড সেভটি ডাঃ বরুন সাঁতরা ও প্রিন্সিপাল ডাঃ পিতবরণ চক্রবর্তী প্রমুখ ব্যক্তিরা।