Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

রবিবার সালেমে সোস্যালিজমের সঙ্গে বিয়ে মমতা ব্যানার্জির, ব্যাপারটা কী?

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর সালেম সরগরম রবিবার মমতা ব্যানার্জির সঙ্গে সোস্যালিজমের বিয়ে নিয়ে। অবাক হওয়ার কিছুই নেই। সোস্যালিজম সত্যিই পাত্রের নাম। পুরো নাম এ এম সোস্যালিজম। আর সত্যিই মমতা ব্যানার্জির সঙ্গে তাঁর বিয়ে  হচ্ছে। তবে ইনি অন

রবিবার সালেমে সোস্যালিজমের সঙ্গে বিয়ে মমতা ব্যানার্জির, ব্যাপারটা কী?

শেষ আপডেট: 11 June 2021 14:21

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর সালেম সরগরম রবিবার মমতা ব্যানার্জির সঙ্গে সোস্যালিজমের বিয়ে নিয়ে। অবাক হওয়ার কিছুই নেই। সোস্যালিজম সত্যিই পাত্রের নাম। পুরো নাম এ এম সোস্যালিজম। আর সত্যিই মমতা ব্যানার্জির সঙ্গে তাঁর বিয়ে  হচ্ছে। তবে ইনি অন্য মমতা। দুজনের বিয়ের আমন্ত্রণপত্র সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সোস্যালিজমের ২ ভাইয়ের নামও তার মতোই। কমিউনিজম, লেনিনিজম। বিমূর্ত চেহারা নয়, এরা সকলেই রক্তমাংসের মানুষ। এদের এমন বিচিত্র নাম কেন, প্রশ্ন জাগবেই। আসলে এরা সবাই কমিউনিস্ট পরিবারের সন্তান। এদের বাবা সিপিআইয়ের সালেম জেলা সম্পাদক এ মোহন। কমিউনিস্ট পরিবারের জন্ম হওয়া মোহন অবিভক্ত কমিউনিস্ট পার্টির হোলটাইমার হন। তিনি নিজেদের ছেলেদের নামকরণ করেন বাম মতাদর্শ অনুসারে। যেমন প্রথম সন্তানের নাম কমিউনিজম, মেজো ছেলে লেনিনিজম, ছোটজন সোস্যালিজম। নাতির নাম রেখেছেন মার্ক্সিজম। সোস্যালিজমের বিয়েতে এরা সবাই হাজির থাকবেন। মোহনের স্ত্রী যখন প্রথম সন্তানসম্ভবা হন, তখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অনেকে বলেন, কমিউনিজমের মৃত্যু সহ্য করতে, মেনে  নিতে পারেননি মোহন। তাই বড় ছেলের নামকরণের মধ্যে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। মোহন বলেছেন, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। খবর বেরল, কমিউনিজমের অবসান ঘটেছে। আমার স্ত্রী তখন গর্ভবতী। আমি মনঃস্থির করে নিই, ছেলে হলে নাম কমিউনিজমই রাখব। মানবজাতি যতদিন থাকবে, কমিউনিজমের মৃত্যু নেই। দ্বিতীয় ছেলের নাম রাখি লেনিনের স্মরণে। আর সমাজতন্ত্র সাকার হতে গেলে কমিউনিজম প্রতিষ্ঠা করতে হবে। মোহনের ব্যাখ্যা, এই নামগুলো এখন হয়তো বাইরের লোকের কানে নতুন লাগবে, কিন্তু এখানে এসব সাধারণ ব্যাপার। প্রায় ৬০ বছর আগে সিনিয়র কমরেডদের নাম রাখা হত কমিউনিস্ট দেশ, সেখানকার নেতাদের নামে।  যেমন মস্কো, রাশিয়া, ভিয়েতনাম, ভেনমণি, চেকোশ্লাভাকিয়া, ভূপেশ গুপ্ত। আমার সন্তানদের নামও সেভাবেই রেখেছিলাম। এবার পাত্রীর কথায় আসা যাক। পাত্রী মমতা ব্যানার্জি কংগ্রেস পরিবারের মেয়ে।  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস তৈরির আগে কংগ্রেস করতেন। তিনি যখন কংগ্রেসে ছিলেন, তখন তাঁর বিপুল জনপ্রিয়তা মাথায় রেখে  তাঁর  নামেই মেয়ের নাম রাখে পাত্রীর পরিবার। সিপিআই নেতার পরিবারের খুব ঘনিষ্ঠ মমতার পরিবার। সেই সূত্রেই বিয়ে।    


```