Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

ধর্ষিতা মহিলা অফিসারের টু ফিঙ্গার টেস্ট! কী বললেন বায়ুসেনা প্রধান?

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার  মহিলা অফিসারের (woman officer) তোলা টু ফিঙ্গার টেস্টের (two finger test) অভিযোগ খারিজ করলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক  রাম চৌধুরি (air force chief)। ২৮ বছর বয়সি ওই মহিলা অফিসার দাবি করেছিলে

ধর্ষিতা মহিলা অফিসারের টু ফিঙ্গার টেস্ট! কী বললেন বায়ুসেনা প্রধান?

শেষ আপডেট: 5 October 2021 11:26

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার  মহিলা অফিসারের (woman officer) তোলা টু ফিঙ্গার টেস্টের (two finger test) অভিযোগ খারিজ করলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক  রাম চৌধুরি (air force chief)। ২৮ বছর বয়সি ওই মহিলা অফিসার দাবি করেছিলেন, তাঁকে এক পুরুষ সহকর্মী (male colleague) ধর্ষণ (rape) করেছেন, ধর্ষণ প্রমাণে টু ফিঙ্গার টেস্ট করা হয়েছে, যা দেশে নিষিদ্ধ, এমনকী ধর্ষণ মামলায় তাঁকে তাঁর ‘যৌন সম্পর্কের ইতিহাস’ নিয়েও প্রশ্ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আজ এব্যাপারে সংবাদ সংস্থা পিটিআই বায়ুসেনা প্রধানকে উদ্ধৃত করে বলেছে, কোনও টু ফিঙ্গার  টেস্ট হয়নি। তদন্ত রিপোর্টের ভিত্তিতে শৃঙ্খলা রক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে। মহিলা অফিসারের অভিযোগ নিয়ে  প্রতিক্রিয়া চাওয়া হলে বায়ুসেনা প্রধান বলেন, এধরনের ঘটনায় বায়ুসেনার আইন খুবই কঠোর। মহিলা অফিসারের টু ফিঙ্গার টেস্ট করানোর ভুল খবর বেরিয়েছে। কোনও টু ফিঙ্গার টেস্টই হয়নি। আমরা নিয়মবিধির ব্যাপারে পুরোপুরি সচেতন। যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, মহিলা বায়ুসেনা অফিসারের দায়ের করা মামলার তদন্ত ভার বায়ুসেনার হাতেই তুলে দেওয়া হয়েছে। ধর্ষণে অভিযুক্ত ২৯ বছর বয়সি ফ্লাইট লেফটেন্যান্টের বিচার হবে কোট মার্শাল আইনে, হত  বৃহস্পতিবারই জানায় তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরের আদালত।  তাঁকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে বায়ুসেনা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বিবৃতি দিয়ে জাতীয় মহিলা কমিশন (national women commission) জানিয়েছিল, মহিলা বায়ুসেনা অফিসারের তোলা অভিযোগের ব্যাপারে তারা ভারতীয় বায়ুসেনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। তারা ভারতীয় বায়ুসেনার ডাক্তারদের আচরণে অত্যন্ত হতাশ, ক্ষুব্ধ কেননা তাঁরা নির্যাতিতার টু ফিঙ্গার টেস্ট করিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন, নির্যাতিতার সম্মান, গোপনীয়তা রক্ষার অধিকারেও হস্তক্ষেপ করেছেন। কমিশন এর তীব্র  নিন্দা  করছে। ট্রেনিং নিতে বায়ুসেনার কলেজে আসা ওই মহিলা অফিসার জানিয়েছিলেন, কোয়োম্বাত্তুরের রেডফিল্ডসে বায়ুসেনার অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজে দু সপ্তাহ আগে তাঁর ঘরেই ধর্ষণ করা হয় তাঁকে। সেদিন তিনি খেলতে গিয়ে চোট  পান। কিছু ওষুধপত্র খেয়ে নিজের ঘরে ঘুমোতে যান তিনি। ঘুম ভেঙে জেগে ওঠার পর তিনি আবিষ্কার করেন, তাঁকে যৌন নিগ্রহ করা হয়েছে। বায়ুসেনা কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় খুশি হতে না পেরেই তিনি বাধ্য হয়ে থানায় গিয়েছেন বলে জানান ওই মহিলা অফিসার। তাঁর দাবি, বায়ুসেনায় দুবার তাঁকে অভিযোগপত্র তুলে নিতে চাপ দিয়ে বাধ্য করা হয়। আরেকবার তাঁকে বয়ান বদল করা একটি চিঠিতে সই করতে বলা হয়, কিন্তু তিনি সম্মত হননি। এই মামলায় প্রাথমিক তদন্ত করে গাঁধীপুরম থানার মহিলা পুলিশ টিম। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ অনুচ্ছেদের আওতায় যৌন নিগ্রহের মামলা দায়ের করা হয়। ২০ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করেন মহিলা বায়ুসেনা অফিসার। ২৫ সেপ্টেম্বর অভিযুক্ত  গ্রেফতার করে পুলিশ।      

```