Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মণীশের জায়গায় অতিশী, সত্যেন্দ্রর দফতর পেলেন সৌরভ, শপথ নিলেন নতুন দুই মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) মন্ত্রিসভায় (Delhi Cabinate) যোগ দিলেন অতিশী (Atishi) ও সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj)। বৃহস্পতিবার দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিলেন কেজরিওয়ালের দুই বিধায়ক। অরবিন্দের দুই মন্

মণীশের জায়গায় অতিশী, সত্যেন্দ্রর দফতর পেলেন সৌরভ, শপথ নিলেন নতুন দুই মন্ত্রী

শেষ আপডেট: 9 March 2023 11:48

দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) মন্ত্রিসভায় (Delhi Cabinate) যোগ দিলেন অতিশী (Atishi) ও সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj)। বৃহস্পতিবার দিল্লির মন্ত্রী হিসেবে শপথ নিলেন কেজরিওয়ালের দুই বিধায়ক।

অরবিন্দের দুই মন্ত্রী মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন পৃথক দুই মামলায় গ্রেফতার হয়েছেন। মন্ত্রিত্ব ছেড়েছে দু'জনেই। তারপর থেকেই রাজধানীর রাজনীতিতে জল্পনা শুরু হয়েছিল যে, মন্ত্রিসভায় কাদের আনবেন কেজরিওয়াল। সেই জল্পনার অবসান ঘটিয়ে অতিশী ও সৌরভের নাম মন্ত্রী হিসেবে প্রস্তাব করেন তিনি।

রাজ্যপালের সবুজ সঙ্কেত মেলার পরই বৃহস্পতিবার তাঁরা মন্ত্রী হিসেবে শপথ নিলেন। সৌরভকে স্বাস্থ্য, নগরোন্নয়ন, জল ও শিল্প দফতরের ভার দেওয়া হয়েছে। অতিশীকে শিক্ষা, বিদ্যুৎ এবং পর্যটন দফতরের দায়িত্ব দিয়েছেন কেজরিওয়াল।

সৌরভ এই নিয়ে দ্বিতীয়বার কেজরিওয়ালের মন্ত্রী হলেন। প্রথমবার ২০১৩ সালে দিল্লির আপ সরকারে সৌরভ ছিলেন পরিবহণ মন্ত্রী। অন্যদিকে, অতিশী এতদিন মণীশ সিসোদিয়ার শিক্ষা দফতরে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

উল্লেখ্য, দিল্লির মদ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া মণীশ এখন তিহাড় জেলে। অপরদিকে, স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে উঠেছিল টাকা নয়ছয় করার অভিযোগ। সেই অভিযোগে তিনিও এখন তিহাড় জেলে।

মোদী কি পাকিস্তানকে জবাব দিতে বাজপেয়ির পথে হাঁটবেন, মার্কিন রিপোর্ট ঘিরে জল্পনা


```