Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

এশিয়ান গেমসের ট্রায়ালে হার অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগিরের, যাচ্ছেন না সাক্ষী-সঙ্গীতা

দ্য ওয়াল ব্যুরো: সাক্ষী মালিক, সঙ্গীতা ফোগাটের পর এবার এশিয়ান গেমসের (Asian Games 2023) যাওয়া হচ্ছে না কুস্তিগির রবি দাহিয়ার (Ravi Dahiya)। রবিবার ট্রায়াল থেকেই ছিটকে গেলেন অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির। রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী

এশিয়ান গেমসের ট্রায়ালে হার অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগিরের, যাচ্ছেন না সাক্ষী-সঙ্গীতা

শেষ আপডেট: 23 July 2023 11:38

দ্য ওয়াল ব্যুরো: সাক্ষী মালিক, সঙ্গীতা ফোগাটের পর এবার এশিয়ান গেমসের (Asian Games 2023) যাওয়া হচ্ছে না কুস্তিগির রবি দাহিয়ার (Ravi Dahiya)। রবিবার ট্রায়াল থেকেই ছিটকে গেলেন অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির। রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত ট্রায়াল গেমসে পুরুষদের ৫৭ কেজি বিভাগে অতীশ টডকরের কাছে হার মানেন রবি।

বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা ট্রায়াল ছাড়াই সরাসরি এশিয়ান গেমসে ভারতের হয়ে অংশ নিচ্ছেন। ইন্ডিয়ান অলিম্পিক্স কমিটির অ্যাড হক কমিটি বজরং, ভিনেশের মতো সাক্ষী ও সঙ্গীতাকেও একই প্রস্তাব দিয়েছিল। যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দেন তাঁরা।

উল্লেখ্য, ২২ ও ২৩ অগস্ট এশিয়ান গেমসের ট্রায়াল হওয়ার কথা থাকলেও সাক্ষী ইন্ডিয়ান অলিম্পিক্স কমিটিকে জানায়, প্রস্তুতি নেওয়া হয়নি তাই তিনি ১০ অগস্টের পর ট্রায়ালে অংশ নিতে চান। কিন্তু তাঁর আর্জি মানেনি কমিটি। ফলে সাক্ষীর ট্রায়ালে অংশ নেওয়া হয়নি, বন্ধ হয়ে যায় এশিয়ান গেমসের দরজা। একই ঘটনা ঘটেছে সঙ্গীতার ক্ষেত্রেও।

বজরং, ভিনেশকে ট্রায়াল ছাড়াই এশিয়ান গেমসে ছাড়পত্র দেওয়ায় দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কুস্তিগির অন্তিম পাঙ্ঘাল। যদিও হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি। ফলে এশিয়ান গেমসে তাঁদের খেলায় কোনও বাধা থাকছে না। মহিলাদের ৫৭ কেজি বিভাগে খেলবেন ভিনেশ। আর পুরুষদের ৬৫ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন বজরং।

কোরিয়া ওপেনে সোনা ফলালেন চিরাগ-সাত্ত্বিক! প্রথম গেমে হেরেও 'বাজিগর' ভারতীয় জুটি


```