Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

ফাইনালে টস জিতে প্রথম ব্যাট করবে শ্রীলঙ্কা! প্রথম একাদশ কেমন হল ভারতের

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ফাইনালে (Asia cup 2023 final) টস জিতল শ্রীলঙ্কা (Sri Lanka won the toss)। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করবে তারা (Asia cup 2023 final, Sri Lanka won the toss)। কলম্বোয় বৃষ্টির চোখ রাঙানি রয়েছে। তাই এই ম্যা

ফাইনালে টস জিতে প্রথম ব্যাট করবে শ্রীলঙ্কা! প্রথম একাদশ কেমন হল ভারতের

শেষ আপডেট: 17 September 2023 09:44

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ফাইনালে (Asia cup 2023 final) টস জিতল শ্রীলঙ্কা (Sri Lanka won the toss)।

ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করবে তারা (Asia cup 2023 final, Sri Lanka won the toss)। কলম্বোয় বৃষ্টির চোখ রাঙানি রয়েছে। তাই এই ম্যাচে (India vs Sri Lanka) টস খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিত যেকোনও দলই। রোহিত শর্মার গলাতেও শোনা গেল একই কথা।

এদিনের ম্যাচে প্রত্যাশিত মতোই দলে ফিরেছেন জশপ্রীত বুমরা, বিরাট কোহলিরা। ফলে বাদ পড়লেন মহম্মদ শামি, সূর্যকুমার যাদবরা। রোহিত জানান, 'এই মাঠে ২৪০ খুবই ভাল স্কোর। আমাদের লক্ষ্য হবে ভাল বোলিং অ্যাটাক করা। দর্শকদের মধ্যেও ফাইনাল নিয়ে উন্মাদনা রয়েছে। এখানে দু'দেশের সমর্থকই রয়েছে। শ্রীলঙ্কা খেলবে ঘরের মাঠে। সেক্ষেত্রে কিছুটা বাড়তি সাপোর্ট পাবে গ্যালারি থেকে।'

সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হারতে হয় ভারতকে। সেই ম্যাচেও ভারত রান তাড়া করে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি। ব্যাটিং লাইনআপ নিয়ে প্রশ্ন উঠেছিল। এই ম্যাচে মোড় ঘোরাতে পারেন স্পিনাররা, মত ক্রিকেট বিশেষজ্ঞদের। এই ম্যাচের ভারতের তুরুপের তাস হতে পারেন কুলদীপ যাদব। অন্যদিকে চোটের কারণে অক্ষর প্যাটেলকে পাচ্ছে না ভারত। সেই জায়গায় এদিন ম্যাচে খেলবেন ওয়াশিংটন সুন্দর।

এদিকে, শ্রীলঙ্কা আবার পাচ্ছে না তাদের সেরা স্পিনার মাহিশ থিকসানাকে। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। এশিয়া কাপে মোট দশটি উইকেট পেয়েছেন তিনি। তাই ফাইনালে তাঁকে না পাওয়া বড় ধাক্কা লঙ্কা বাহিনীর কাছে।

১৩ বছর পর এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। শেষবার ২০১০ সালে ভারত জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। তবে ২০২২ সালে এশিয়া কাপ এসেছিল শ্রীলঙ্কার কাছে। এখন দেখার এই ফাইনালে শ্রীলঙ্কা কাপ ধরে রাখতে পারে, নাকি ভারত ছিনিয়ে নেয় খেতাব।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঈশান কিশান, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা।

এশিয়া কাপ ফাইনাল: রবিবার বৃষ্টিতে একান্তই খেলা না হলে সোমবার কী নিয়মে ম্যাচ


```