Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

সিরাজ ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল শ্রীলঙ্কা! এশিয়া কাপ জিততে ভারতের দরকার ৫১ রান

দ্য ওয়াল ব্যুরো: এলেম আর গেলেম… এশিয়া কাপ ফাইনালে (Asia cup 2023 final) শ্রীলঙ্কার ব্যাটারদের অবস্থা অনেকটা তাই হল। মহম্মদ সিরাজের গতির ধাঁধায় দিশাহারা হয়ে পড়ল শ্রীলঙ্কা (Indian bowler destroys Sri Lanka)। খেলা (Asia cup 2023 fina

সিরাজ ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল শ্রীলঙ্কা! এশিয়া কাপ জিততে ভারতের দরকার ৫১ রান

শেষ আপডেট: 17 September 2023 14:00

দ্য ওয়াল ব্যুরো: এলেম আর গেলেম… এশিয়া কাপ ফাইনালে (Asia cup 2023 final) শ্রীলঙ্কার ব্যাটারদের অবস্থা অনেকটা তাই হল। মহম্মদ সিরাজের গতির ধাঁধায় দিশাহারা হয়ে পড়ল শ্রীলঙ্কা (Indian bowler destroys Sri Lanka)।

খেলা (Asia cup 2023 final) শুরুর থেকেই ভারতীয় পেস বোলিং ব্রিগেডের দাপটে মাথা তুলে দাঁড়াতে পারল না তারা। ঘরের মাঠে পরপর উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কার (Indian bowler destroys Sri Lanka)।

শুরুটা করেছিলেন জশপ্রীত বুমরা। মাঝে ঝড় তুলে দেন সিরাজ একাই। আর শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের কফিনে শেষ পেরেক পুঁতলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় পেস বোলারদের দাপটে মাত্র ৫০ রানেই অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। মাত্র ১৫.২ ওভারেই শ্রীলঙ্কান ইনিংস শেষ হয়ে গেল।

খেলা শুরুর আগে অনেকেই বলেছিলেন, এই পিচে তুরুপের তাস হবে স্পিনাররা। কিন্তু ভারতীয় পেসাররা সেই কথা ভুল প্রমাণ করলেন। ১৫ ওভারের ইনিংসে ভারতীয় স্পিনারদের মধ্যে শুধুমাত্র কুলদীপ যাদব এক ওভার বল করলেন। বাকি গোটাটা জুড়েই ছিল শুধুই বুমরা-সিরাজ-হার্দিক।

প্রথম ৬ ওভারের মধ্যেই শ্রীলঙ্কার টপ ব্যাটিং লাইনআপ ধসে পড়ল তাসের ঘরের মতো। মাত্র ১২ রানে ৬ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। এই ৬ উইকেটের মধ্যেই ৫ উইকেট নেন সিরাজ। শ্রীলঙ্কা তারকা চামুণ্ডা ভাসের সঙ্গে নাম জড়িয়ে গেল তাঁর। মাত্র ১৬ বলে ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছিল চামুণ্ডার। সেই একই বন্ধনীতে ঢুকে পড়লেন সিরাজ।

যদিও শুরুটা করেছিলেন জশপ্রীত বুমরা। ম্যাচের প্রথম ওভারেই শ্রীলঙ্কান ওপেনার কুশল পেরেরাকে (০) প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন তিনিই। তারপরই শুরু হয় সিরাজ ঝড়। পাথুম নিশাঙ্কা (০), সাদিরা সামাক্রিমা (০), চরিথ আশালঙ্কা (০), ধনজয়া ডি সিলভা (৪), দাসুন শনাকা (০)। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন কুশল মেন্ডিস (১৭)। তিনিও এদিন সিরাজের শিকার হন।

সিরাজ ঝড় যেখানে থামে, সেখান থেকেই শুরু হয় হার্দিক পান্ডিয়ার ভেল্কি। শ্রীলঙ্কার ব্যাটিং টপ ও মিডল অর্ডার যদি সিরাজের হাতে শেষ হয়, তবে লোয়ার অর্ডারে ধস নামান হার্দিক। ২.২ ওভার বল করে মাত্র ৩ রান দিয়ে নেন ৩ উইকেট। সিরাজের ঝুলিতে ৬ উইকেট। রোহিত শর্মা এদিন সিরাজকে দিয়ে ৭ ওভার করান। এই ৭ ওভার হাত ঘুরিয়ে তিনি দেন মাত্র ২১ রান। বুমরা ৫ ওভার বল করে ২৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। এখন দেখার ভারত এই উইকেটে কত উইকেটে জেতে, নাকি শ্রীলঙ্কান বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে।

সিরাজ ধামাকা, একাই ৪ উইকেট! দুরন্ত ক্যাচ জাদেজার, বিপর্যয়ে শ্রীলঙ্কা


```