Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

আমূলের মেয়ে ২০০০ টাকার নোট নিয়ে ব্যাঙ্কে গেল বদলাতে, আরবিআই-এর নির্দেশ নিয়ে দারুণ মিম

দ্য ওয়াল ব্যুরো: (Amul Girl) দারুণ বা নিদারুণ এক পরিস্থিতিতে খেলতে নেমেছিল। কিন্তু ইনিংস বেশি গড়ানোর আগেই মাঠ ছাড়তে হল ২০০০ টাকার নোটকে। ২০ মে রিজার্ভ ব্যাঙ্কের (RBI Decision to withdraw all 2000 notes) তরফে জারি করা এক নির্দেশিকায় জানানো

আমূলের মেয়ে ২০০০ টাকার নোট নিয়ে ব্যাঙ্কে গেল বদলাতে, আরবিআই-এর নির্দেশ নিয়ে দারুণ মিম

শেষ আপডেট: 21 May 2023 11:21

দ্য ওয়াল ব্যুরো: (Amul Girl) দারুণ বা নিদারুণ এক পরিস্থিতিতে খেলতে নেমেছিল। কিন্তু ইনিংস বেশি গড়ানোর আগেই মাঠ ছাড়তে হল ২০০০ টাকার নোটকে। ২০ মে রিজার্ভ ব্যাঙ্কের (RBI Decision to withdraw all 2000 notes) তরফে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, বিস্তর ঢাকঢোল পিটিয়ে মাঠে নামিয়েও এবার বাজার থেকে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট। তবে নোট বাতিলের মত রাতারাতি কিছু নয়। বরং ৩০ সেপ্টেম্বর অবধি ধীরেসুস্থে সেসব নোট ব্যাঙ্কে গিয়ে জমা করার সুবিধে খোলা রাখছে আরবিআই।

যথারীতি এই নিয়ে এবার আসরে নেমেছে বিভিন্ন মিম-পেজগুলো। তাতে সামিল হয়েছে দেশের অন্যতম বৃহৎ সংস্থা আমূল।

এমনিতেই আমূলের বিভিন্ন বিজ্ঞাপনে তাদের বাচ্চা মেয়েটির নানা রসিকতা প্রায়ই নেটদুনিয়ায় বাহবা কুড়োয়। এবার আরবিআইয়ের এই নতুন নির্দেশিকাতেও চলে এসেছে বিখ্যাত 'আমূল গার্ল'। সংস্থার টুইটারে পোস্ট করা একটি মিমে দেখা যাচ্ছে, ব্যাঙ্কের কাউন্টারে ২০০০ টাকার নোট নিয়ে দাঁড়িয়ে সে। আরেক হাতে আমূলের মাখন। ওপরে লেখা, 'Now you currensee it, now you don't'। নীচে লেখা, 'Amul: always in circulation'।

দেখুন সেই পোস্ট

স্পষ্টতই 'কারেন্সি' বা মুদ্রার ইংরেজি প্রতিশব্দ এবং 'ক্যান সি'—এই দুই শব্দকেই কিঞ্চিৎ এলোমেলো করে দিয়েছে আমূল। অর্থাৎ, এখন আর এই কারেন্সিকে দেখা যাবে না। কিন্তু আমূলকে সবসময়েই পাওয়া যাবে, তার 'সার্কুলেশনে' কোনও কমতি নেই।

বরাবরই রাজনৈতিক-সামাজিক নানা মজাদার বিষয়ে সরস মন্তব্য করে নেটদুনিয়ায় পরিচিত হয়েছে আমূল ও তাদের এই বাচ্চা মেয়ে। ইতিহাস বলছে, ১৯৬৬ সালে, আমূল যখন সমবায় মাধ্যমে দুধ ও দুগ্ধজাত খাদ্যের ব্যবসাকে প্রায় বৈপ্লবিকভাবে দাঁড় করিয়েছে, তখন আমূলের প্রাণপুরুষ ভার্গিস কুরিয়েন প্রচার ও প্রসারের জন্য ‘আইকনিক’ কোনও মুখ বা ম্যাসকট খুঁজতে থাকেন। সেই সূত্রেই বিজ্ঞাপন বিশেষজ্ঞের কল্পনায় জন্ম এই মেয়ের। প্রথম দিকে সংস্থার নানা পণ্যই থাকত বিজ্ঞাপনে। কিন্তু ধীরে ধীরে সামাজিক-রাজনৈতিক নানা ঘটনাকে সরস মন্তব্যের মোড়কে বানাতে থাকে তারা। তাতেই কার্যত 'সুপারহিট' হয়ে যায় বিপণন।

এবার আরবিআইয়ের নতুন সিদ্ধান্তকেও একইভাবে মজার ছলে সামনে নিয়ে এল আমূল।

আরও পড়ুন: আমূলের বাচ্চা মেয়েটির বয়স ৫৭, তার কথায় মাখনের সঙ্গে মিশে যায় রাজনীতি, সিনেমা থেকে খেলা


```