Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়াল

আলিপুর মিউজিয়ামে ঘুরতে যেতে চান? জানুন খুঁটিনাটি

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে আলিপুর মিউজিয়াম (Alipore Jail Museum)। ভারতীয় ইতিহাসের নানান টুকরো টুকরো ছবি তুলে ধরা হয়েছে এই সংগ্রহশালায়। আলিপুর জেলার ২১ ফুটের লাল রংয়ের দীর্ঘ প্রাচীরের ভেতরে কী আছে?

আলিপুর মিউজিয়ামে ঘুরতে যেতে চান? জানুন খুঁটিনাটি

শেষ আপডেট: 14 October 2022 13:49

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে আলিপুর মিউজিয়াম (Alipore Jail Museum)। ভারতীয় ইতিহাসের নানান টুকরো টুকরো ছবি তুলে ধরা হয়েছে এই সংগ্রহশালায়। আলিপুর জেলার ২১ ফুটের লাল রংয়ের দীর্ঘ প্রাচীরের ভেতরে কী আছে? তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের সীমা নেই।

সেইসব কৌতূহল অবসান ঘটেছে। পুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিউজিয়ামের উদ্বোধন করেন। ১৯০৬ সালে আদি গঙ্গার পাড়ে তৈরি হয়েছিল এই জেল। এই সংশোধনাগারের মধ্যেই একসময় আটক ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু, বিধান চন্দ্র রায় থেকে শুরু করে যতীন্দ্র মোহন সেনগুপ্ত, দীনেশ গুপ্ত, রাধাচরণ পাল, প্রমোদ রঞ্জন চৌধুরীরা।

কেমন ছিল তাঁদের কুঠুরি? কীভাবে থাকতেন তাঁরা? ফাঁসির মঞ্চ কেমন ছিল? একবার এই জেলের অন্দরে ঢুকলেই দেখে নেওয়া যাবে সব ইতিহাস। এমনকী ব্রিটিশদের সেই সময়কার ওয়াচ টাওয়ারও রয়েছে এই লাল প্রাচীরের মধ্যে।

এখন প্রশ্ন হল এই মিউজিয়ামে (Alipore Jail Museum) ঢুকতে হলে কত টাকা দিতে হবে আপনাকে?

শুধু মিউজিয়াম যদি দেখতে চান তো মাত্র ৩০ টাকা টিকিট কেটেই আপনি ঢুকতে পারবেন। তবে আপনি যদি লাইট ও সাউন্ড শো দেখতে চান তবে আলাদা করে ১০০ টাকার টিকিট কাটতে হবে।

প্রতি মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকবে এই মিউজিয়াম। সোমবার বন্ধ এই মিউজিয়াম। দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকবে। আর আপনি যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চান তো প্রথম শো সন্ধ্যে ৭টা ও পরের শো রাত ৮টা।

আপনি চাইলেই সারাদিন এই মিউজিয়ামের ভেতরেই কাটাতে পারবেন। ভেতরেই আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। কফি হাউস থেকে শুরু করে ফুড জোন রয়েছে। সবমিলিয়ে ইতিহাসের স্বাদ নিতে ঘুরে আসতেই পারেন আলিপুর মিউজিয়ামে।

পার্থর খবর নিতে ইচ্ছে করে, কিন্তু….., বিজয়ায় মন খারাপ স্পিকারের


```