Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়াল

সাঁওতাল বিদ্রোহের নামে পাত-ভরা ভালমন্দ খাবার! আলিপুর জেল মিউজিয়ামের মেনুকার্ড নিয়ে চরম বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার ৭৫তম বছর উপলক্ষে দেশজুড়ে চলছে 'আজাদিকা অমৃত মহোৎসব'। তারই মধ্যে সামনে এল, শহর কলকাতার বিতর্ক। প্রশ্ন উঠল আলিপুর সংশোধনাগার কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞান নিয়ে। অভিযোগ, ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের (Freedom Fi

সাঁওতাল বিদ্রোহের নামে পাত-ভরা ভালমন্দ খাবার! আলিপুর জেল মিউজিয়ামের মেনুকার্ড নিয়ে চরম বিতর্ক

শেষ আপডেট: 9 November 2022 03:21

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার ৭৫তম বছর উপলক্ষে দেশজুড়ে চলছে 'আজাদিকা অমৃত মহোৎসব'। তারই মধ্যে সামনে এল, শহর কলকাতার বিতর্ক। প্রশ্ন উঠল আলিপুর সংশোধনাগার কর্তৃপক্ষের কাণ্ডজ্ঞান নিয়ে। অভিযোগ, ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের (Freedom Fighters) রীতিমতো অপমান করেছেন তাঁরা (Alipore Jail Museum)।

ঠিক কী ঘটেছে?

সম্প্রতি আলিপুর সংশোধনাগারে তৈরি হয়েছে জেল মিউজিয়াম। শহিদদের স্মৃতিতে নির্মিত এই মিউজিয়াম অল্প কয়েকদিনেই দর্শকদের কাছে প্রশংসা পেয়েছে। কিন্তু বিতর্কের মুখে পড়েছে মিউজিয়ামের ক্যাফেটেরিয়া, 'স্বাধীনতা'। এখানে খেতে গেলে যে মেনুকার্ডটি দেওয়া হচ্ছে, তাতে খাবারগুলির নাম রাখা হয়েছে বিভিন্ন স্বাধীনতা আন্দোলন বা সংগ্রামীদের নাম অনুযায়ী। যেমন সাঁওতাল বিদ্রোহ প্ল্যাটার, কিংবা বিনয়-বাদল-দীনেশ প্ল্যাটার।

ফলে এখানে খেতে গেলে এইসব নামই শোনা যাচ্ছে। কেউ বলছেন, 'একটা সিপাহী বিদ্রোহ দিন', কেউ বা বলছেন, 'বিনয়-বাদল-দীনেশ খেতে খুব ভাল।' এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ঘনিয়েছে বিতর্ক। যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের নাম করে এভাবে খাবারের নাম রাখা অনুচিত বলেই মনে করছেন অনেকে। সাঁওতাল বিদ্রোহের নামে মুরগি, মাছ, লুচি, ফুলকপির প্ল্যাটার খাওয়াটা অশোভন ঠেকছে অনেকের চোখেই।

এই নিয়ে আলিপুর জেল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনে তা আপডেট করা হবে।

বাংলায় একদিনে ডেঙ্গি পজিটিভ ৯৩২! মোকাবিলায় কোমর বাঁধছে নবান্ন


```