Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

মি টু ক্যাম্পেনের জেরে পদত্যাগ করতে পারেন আকবর

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিনে বেশ কয়েকজন মহিলা অভিযোগ করেছেন, সম্পাদক থাকাকালীন এম যে আকবর যৌন হেনস্থা করেছিলেন তাঁদের । সেই 'মি টু' ক্যাম্পেনের ধাক্কায় বিদেশ দফতরের প্রতিমন্ত্রী এম জে আকবরকে কিছুদিনের মধ্যেই ইস্তফা দিতে বলা হতে পারে । আকব

মি টু ক্যাম্পেনের জেরে পদত্যাগ করতে পারেন আকবর

শেষ আপডেট: 11 October 2018 15:07

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিনে বেশ কয়েকজন মহিলা অভিযোগ করেছেন, সম্পাদক থাকাকালীন এম যে আকবর যৌন হেনস্থা করেছিলেন তাঁদের । সেই 'মি টু' ক্যাম্পেনের ধাক্কায় বিদেশ দফতরের প্রতিমন্ত্রী এম জে আকবরকে কিছুদিনের মধ্যেই ইস্তফা দিতে বলা হতে পারে । আকবর এখন নাইজেরিয়ায় আছেন। তাঁকে সম্ভবত বলা হবে, যতদিন না আপনি নির্দোষ প্রমাণিত হবেন, ততদিন আপনার মন্ত্রী থাকার অধিকার নেই । আকবর ফিরবেন শুক্রবার । তার পরেই তিনি ইস্তফা দিতে পারেন । ইস্তফা পত্রে উল্লেখ করবেন, ব্যক্তিগত কারণে আর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারছেন না । আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরেই কংগ্রেস দাবি করেছিল, তিনি হয় যথাযথ কৈফিয়ত দিন । নয়তো এখনই ইস্তফা দিন । সরকার পক্ষের কেউ প্রকাশ্যে এ বিশয়ে মুখ খোলেনি । আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে এক সাংবাদিক বৈঠকে এ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল ।তিনি কোনও জবাব দেননি । বৃহস্পতিবার অপর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকেও আকবর সম্পর্কে প্রশ্নের মুখে পড়তে হয় । তিনি সরাসরি জবাব এড়িয়ে গিয়ে বলেন, আমি মনে করি, যে ভদ্রলোকের নামে অভিযোগ উঠেছে, তিনিই এই প্রশ্নের যথাযথ জবাব দিতে পারবেন । মিডিয়া আকবরের মহিলা সহকর্মীদের কথা তুলে ধরেছে । কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিই এসম্পর্কে বিবৃতি দিতে পারবেন । কারণ আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না । আমার একটাই আবেদন, যে মহিলারা এতদিন বাদে মুখ খুলছেন, তাঁদের যেন বিদ্রুপ না করা হয় ।

```