Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

উত্তপ্ত উপত্যকায় বাড়ান হল নিরাপত্তা বলয়, মোতায়েন অতিরিক্ত ৫০ কোম্পানি সেনা

দ্য ওয়াল ব্যুরো: ফের উপত্যকায় বাড়ানো হল নিরাপত্তা (Security)। বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে ওঠেছে জম্মু-কাশ্মীর(Jammu And Kashmir)। সংখ্যালঘুদের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘিরে চাপান উতর বেড়েছে। তারমধ্যেই উপত্যকার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে আরও

উত্তপ্ত উপত্যকায় বাড়ান হল নিরাপত্তা বলয়, মোতায়েন অতিরিক্ত ৫০ কোম্পানি সেনা

শেষ আপডেট: 2 November 2021 06:51

দ্য ওয়াল ব্যুরো: ফের উপত্যকায় বাড়ানো হল নিরাপত্তা (Security)। বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে ওঠেছে জম্মু-কাশ্মীর(Jammu And Kashmir)। সংখ্যালঘুদের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘিরে চাপান উতর বেড়েছে। তারমধ্যেই উপত্যকার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত ৫ হাজার বাহিনী মোতায়েন করার। শুধুমাত্র সংখ্যালঘু নয়, পরিযায়ী শ্রমিকদের ওপরও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় সেদিকে নজর রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, উপত্যকার বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই এই ৫০ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। এরমধ্যে ৩০ কোম্পানিই থাকবে শ্রীনগরে। এই অতিরিক্ত আধা সামরিক বাহিনী জম্মু কাশ্মীরের আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশকে সাহায্য করবে। আরও পড়ুনঃ পুলওয়ামা বিস্ফোরণের পরে কমেছিল বিজেপির সমর্থন, প্রকাশ সমীক্ষায় প্রসঙ্গত, গত মাসেই উপত্যকায় জঙ্গি হামলায় মৃত্যু ঘটেছে ১২ জনের। তারমধ্যে ৭ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। ৫ জন পরিযায়ী শ্রমিকেরও মৃত্যু ঘটেছে। এখনও পর্যন্ত উপত্যকায় প্রায় ৭০ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। এরমধ্যেই জম্মু কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে গত ২২ অক্টোবর উপত্যকায় যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিরাপত্তা নিয়ে একাধিক আলোচনা সারেন পুলিশ প্রশাসনের সঙ্গে। নিরাপত্তা কঠোর করার দিকে জোর দেন। ড্রোন নজরদারিও চালানো হচ্ছে উপত্যকায়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```