Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

#Breaking: কাশ্মীরে ফের জঙ্গি হানা, নিহত চার নিরাপত্তাকর্মী

দ্য ওয়াল ব্যুরো: ওয়াঘা সীমান্তে যখন অভিনন্দন বর্তমানের দেশে ফেরার আনন্দে মেতেছেন ভারতবাসী, ঠিক তখনই কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গি হানা। গুলির লড়াইয়ে নিহত হয়েছেন কাশ্মীর পুলিশের দুই কনস্টেবল। মৃত্যু হয়েছে এক সিআরপিএফ জওয়ান এবং এক ইনস্পেকটর। জঙ্গ

#Breaking: কাশ্মীরে ফের জঙ্গি হানা, নিহত চার নিরাপত্তাকর্মী

শেষ আপডেট: 1 March 2019 13:21

দ্য ওয়াল ব্যুরো: ওয়াঘা সীমান্তে যখন অভিনন্দন বর্তমানের দেশে ফেরার আনন্দে মেতেছেন ভারতবাসী, ঠিক তখনই কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গি হানা। গুলির লড়াইয়ে নিহত হয়েছেন কাশ্মীর পুলিশের দুই কনস্টেবল। মৃত্যু হয়েছে এক সিআরপিএফ জওয়ান এবং এক ইনস্পেকটর। জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন তিন সিআরপিএফ জওয়ানও। সেনা সূত্রে খবর, কুপওয়ারায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর আগে ছিল। সেই অনুযায়ী শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছিল তল্লাশি। বেলার দিকে এনকাউন্টারে খতম হয় দুই জঙ্গি। এরপরেও জারি ছিল গুলির লড়াই। সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলের কাছেই একটি বাড়িতে দু'জনকে পড়ে থাকতে দেখেন সিআরপিএফ জওয়ানরা। প্রাথমিক ভাবে তাদের অনুমান ছিল মারা গিয়েছে ওই দু'জন। কিন্তু আচমকাই লাফিয়ে উঠে গুলি চালাতে শুরু করে ওই দুই ব্যক্তি। সূত্রের খবর, মোট আটজন এই গুলির লড়াইয়ে জখম হয়েছেন। সম্ভবত তাঁদের মধ্যে রয়েছেন কুপওয়াররা এক সাধারণ নাগরিকও। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই কুপওয়ারায় লুকিয়ে ছিল জঙ্গিরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে গুলির লড়াই।

```