ভারতে ২৯ জনের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন, বাংলায় এক
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেন ফেরত ২৯ জনের শরীরে করোনার নতুন মিউট্যান্ট স্ট্রেন ধরা পড়েছে। শুরুতে ২০ জনকে চিহ্নিত করা হয়েছিল, এখন সংখ্যাটা বেড়েছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তদের মধ্যে কলকাতারও একজন রয়েছে। সংক্রামিতদের শরী
শেষ আপডেট: 31 December 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেন ফেরত ২৯ জনের শরীরে করোনার নতুন মিউট্যান্ট স্ট্রেন ধরা পড়েছে। শুরুতে ২০ জনকে চিহ্নিত করা হয়েছিল, এখন সংখ্যাটা বেড়েছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তদের মধ্যে কলকাতারও একজন রয়েছে। সংক্রামিতদের শরীর থেকে নেওয়া নমুনার জিনোম সিকুয়েন্স বা জিনের বিন্যাস বের করে নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে। উত্তরপ্রদেশের এক বছর দুয়েকের শিশুও রয়েছে এই তালিকায়। সংক্রামিতদের মধ্যে আট জন ভর্তি রয়েছেন দিল্লির এনসিডিসিতে, দু’জন দিল্লির আইজিআইবিতে, দশ জন বেঙ্গালুরুর নিমহ্যান্সে, তিন জন হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজিতে, পাঁচ জন পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে এবং এক জন কল্যাণীর এনআইবিজিতে।
