Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পাক খাওয়া কালো ধোঁয়ার মতো ধেয়ে এল ঝড়, ভেঙেচুরে তছনছ বিমানবন্দর, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: মাত্র মিনিট খানেক। তাতেই বদলে গেল গোটা বিমানবন্দরের চেহারা। কালো হয়ে গেল আকাশ, সেই সঙ্গে হাওয়ার কান ফাটা শোঁ শোঁঁ শব্দ। বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীরা দেখলেন কালো ধোঁয়ার মতো কিছু একটা ঘুরতে ঘুরতে ধেয়ে আসছে। বড় বড় গাছ শনশ

পাক খাওয়া কালো ধোঁয়ার মতো ধেয়ে এল ঝড়, ভেঙেচুরে তছনছ বিমানবন্দর, দেখুন ভিডিও

শেষ আপডেট: 28 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মাত্র মিনিট খানেক। তাতেই বদলে গেল গোটা বিমানবন্দরের চেহারা। কালো হয়ে গেল আকাশ, সেই সঙ্গে হাওয়ার কান ফাটা শোঁ শোঁঁ শব্দ। বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীরা দেখলেন কালো ধোঁয়ার মতো কিছু একটা ঘুরতে ঘুরতে ধেয়ে আসছে। বড় বড় গাছ শনশন করে উড়ছে হাওয়ায়। উল্টে গেল বেশ কয়েকটা বাস। হাওয়ার ধাক্কায় ভেঙেচুরে গেল বিমানও। শক্তিশালী টর্নেডো এক লহমায় তছনছ করে দিল তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরকে। https://twitter.com/Aviationdailyy/status/1089444185055338497 বিমানবন্দর কর্তৃপক্ষের কথায়, এয়ারবাস এ৩২১-২৩১ ও বোয়িং ৭৩৭-এমএএক্স৮ বিমান দুটি ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত। ঝড়ের দাপটে ক্ষতি হয়েছে আরও কয়েকটি বিমানের। আহত বিমানবন্দরে অপেক্ষারত ১২ জন যাত্রী। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। https://twitter.com/bobdeeuk/status/1089180667596935168 আন্তালিয়ার গভর্নর মুনির কারালোগলু জানিয়েছেন, বিমানবন্দরটি বর্তমানে এয়ার ট্রাফিকের জন্য খোলা রয়েছে। শুরু হয়েছে মেরামতির কাজ। খুব দ্রুত পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। আন্তালিয়ার আবহাওয়া দফতর সূত্রে খবর, গত সপ্তাহের বুধবার থেকেই শুরু হয়েছে ঝড়ের দাপট। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে আন্তালিয়ার কুমলুকা, কেমের ও ফিনিকে জেলায়। ভেঙে পড়েছে অনেক বাড়িঘর। ক্ষতিগ্রস্ত চাষের জমিও ।  

```