
মাটিয়ার শিশুকন্যাকে যৌন হেনস্থা-লিখছি
শেষ আপডেট: 8 September 2024 13:45
দ্য ওয়াল ব্য়ুরো, উত্তর ২৪ পরগনা: ছয় বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ। গ্রেফতার করা হল ৩৫ বছরের প্রতিবেশী যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে বসিরহাট মহকুমার মাটিয়া বাজার এলাকায় ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ঘটনার সময়ে শিশুকন্যা বাড়িতে একাই ছিল। সেই সুযোগেই ওই যুবক বাড়িতে একাই ঢোকে। ওই শিশু ভয়ে চিৎকার করে উঠল প্রতিবেশীরা বাড়িতে ছুটে যান। সেখানে শিশুর সঙ্গে ওই যুবককে অশালীন আচরণ করার সময়ে হাতেনাতে তাকে ধরে ফেলেন স্থানীয়রা। এরপরেই বেদম মারধর করেন। এরপরেই পুলিশ ডেকে ওই যুবকে ধরিয়ে দেন।
শিশু কন্যার মায়ের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে ওই যুবককে গ্রেফতার করেছে মাটিয়া থানার পুলিশ। রবিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।