Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

মহারাষ্ট্রের সেনা ডিপোতে বড়সড় বিস্ফোরণ, মৃত ৬, জখম অনেক

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় বিস্ফোরণ ঘটল মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার সেনা ডিপোতে। ঘটনায় ইতিমধ্যেই ছ'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম অন্তত ১০। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালে ঘটেছে এই বিস্ফোরণের ঘটনা। নাগপুর থেকে প্রায়

মহারাষ্ট্রের সেনা ডিপোতে বড়সড় বিস্ফোরণ, মৃত ৬, জখম অনেক

শেষ আপডেট: 19 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় বিস্ফোরণ ঘটল মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার সেনা ডিপোতে। ঘটনায় ইতিমধ্যেই ছ'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম অন্তত ১০। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালে ঘটেছে এই বিস্ফোরণের ঘটনা। নাগপুর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ওয়ার্ধা জেলার পুলগাঁওয়ে রয়েছে এই সেনা ডিপো। সেনা সূত্রে খবর, এ দিন ডিপোর অস্ত্রভাণ্ডার লাগোয়া মাঠে কিছু বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ চলছিল। সেই সময় ঘটে যায় এই দুর্ঘটনা। অস্ত্রভাণ্ডারের এক কর্মীর কথায়, ২৩ মিলিমিটারের একটি সেল ফেটে গিয়েই এই বিস্ফোরণ ঘটেছে।  জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। সকাল সাতটার সময় ঘটা এই বিস্ফোরণে প্রথমে চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এখন সেটা বেড়ে হয়েছে ছয়। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৬ সালে ওয়ার্ধা জেলার পুলগাঁওয়ে সেনা অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছিল ১৯ জনের। তাঁদের মধ্যে ২ জন সেনা অফিসার ছিলেন। এশিয়ার বৃহত্তম ওই সেনা অস্ত্রাগারে মজুত থাকে বোম, গ্রেনেড, রাইফেল, মিসাইল-সহ সবরকম আধুনিক আগ্নেয়াস্ত্রই। সেখান থেকে কোনও ভাবে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় সেনা।

```