
শেষ আপডেট: 20 August 2022 14:07
দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা বেঙ্গালুরুতে (Bengaluru)। মালবাহী ভ্যানের (Van) সঙ্গে স্কুল বাসের (School Bus) মুখোমুখি সংঘর্ষে (Head On Collision) মৃত্যু (Killed) হয়েছে বাস দুটির চালকের (Drivers)। ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন পড়ুয়া।
ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। জানা গেছে, কর্ণাটকের বেলাগাভী জেলার আথানির কাছে ছাত্র-ছাত্রীদের নিয়ে যাচ্ছিল একটি স্কুল বাস। সেই সময় উল্টো দিক থেকে এসে বাসটিকে সরাসরি ধাক্কা মারে একটি মালবাহী ভ্যান। ডানদিকে থেকে এসে ধাক্কা মারায় মৃত্যু হয়েছে বাস এবং ভ্যান দুটিরই চালকের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত ১০ জন পড়ুয়া।
আহত ছাত্র ছাত্রীদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিসের সিনিয়র আধিকারিকরা। ভ্যান এবং বাসটিকে রাস্তা থেকে সরিয়েছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।
মিলছিল না বিদেশ যাওয়ার ছাড়পত্র, আত্মঘাতী ছাত্র! পরেরদিনই এল কাঙ্ক্ষিত স্টুডেন্ট ভিসা