Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

হিমাচলে ২ বাঙালি অভিযাত্রীর দেহ নিয়ে ২৭ কিলোমিটার দুর্গম পথ হাঁটল আইটিবিপি

দ্য ওয়াল ব্যুরো: হিমাচল প্রদেশের বড়শিগ্রি হিমবাহে ট্রেকিং করতে গিয়ে মৃত দুই বাঙালি অভিযাত্রীর দেহ (deadbodies) ১৮ হাজার ফিট উচ্চতা থেকে উদ্ধার করে, নিজেদের কাঁধে বয়ে, ২৭ কিলোমিটার দুর্গম পথ হেঁটে নামলেন আইটিবিপি-র উদ্ধারকারী সেনারা। আটকে প

হিমাচলে ২ বাঙালি অভিযাত্রীর দেহ নিয়ে ২৭ কিলোমিটার দুর্গম পথ হাঁটল আইটিবিপি

শেষ আপডেট: 30 September 2021 11:01

দ্য ওয়াল ব্যুরো: হিমাচল প্রদেশের বড়শিগ্রি হিমবাহে ট্রেকিং করতে গিয়ে মৃত দুই বাঙালি অভিযাত্রীর দেহ (deadbodies) ১৮ হাজার ফিট উচ্চতা থেকে উদ্ধার করে, নিজেদের কাঁধে বয়ে, ২৭ কিলোমিটার দুর্গম পথ হেঁটে নামলেন আইটিবিপি-র উদ্ধারকারী সেনারা। আটকে পড়া ১৫ জন অভিযাত্রীকেও একই সঙ্গে উদ্ধার করে এনেছেন তাঁরা। আজ কাজা শহরে পৌঁছে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় দেহ দুটি। বাকিদের হাসপাতালে পাঠানো হয়েছে।মঙ্গলবার রাত তিনটের সময় স্পিতি উপত্যকার কাজা থেকে উদ্ধারকাজ শুরু করতে রওনা দিয়েছিল বিশেষ উদ্ধারকারী টিম। অবশেষে গতকাল বিকেলের পরে খোঁজ মেলে বিপন্ন অভিযাত্রীদের। আইটিবিপি-র তরফে জানা যায়, প্রায় ১৮ হাজার ফিট উচ্চতায় পাওয়া গেছে তাঁদের। সন্দীপ কুমার ঠাকুরতা এবং ভাস্করদেব মুখার্জী নামের দুই মৃত বাঙালি অভিযাত্রীর দেহ দু'টিও পাওয়া গিয়েছে ওই উচ্চতাতেই। দেহ দুটি নামিয়ে আনার কাজ শুরু হয় আজ ভোর থেকে। চলতি মাসের ১১ তারিখে একটি অভিযাত্রী দলের সঙ্গে হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়েছিলেন সন্দীপ কুমার ঠাকুরতা এবং ভাস্করদেব মুখোপাধ্যায়। ব্যারাকপুর আনন্দপুরী মিডল রোডের সানরাইজ আবাসনের বাসিন্দা, ৬১ বছরের ভাস্করদেব অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী ছিলেন। আর এক মৃত অভিযাত্রী, ৪৮ বছরের সন্দীপ কুমার ঠাকুরতা বেলঘরিয়ার রাইফেল রেঞ্জ রোডের বাসিন্দা, তিনি বারুইপুর হাইস্কুলের শিক্ষক ছিলেন।১৭ জনের গোটা দলটিই বিপদের মুখে পড়ে খারাপ আবহাওয়ার কারণে। সেই সঙ্গে উচ্চতাজনিত সমস্যা, অক্সিজেনের অভাব-- সবকিছুর সঙ্গে আর যুঝতে পারেননি ওই দুই বাঙালি ট্রেকার। ওই দলের অন্য দুই সদস্য কোনওক্রমে প্রাণে বেঁচে নীচে নেমে এসে দুর্ঘটনার খবর জানান৷ ২৭ তারিখ সকালে তাঁদের মৃত্যু সংবাদ এসে পৌঁছয় কলকাতায়।খবর পাওয়ামাত্র হিমাচল প্রদেশের প্রশাসনের উদ্যোগে বিশেষ উদ্ধারকারী দল গঠন করা হয় ৬ জন আইটিবিপি জওয়ান, ১০ জন প্রশিক্ষিত ডোগরা স্কাউট এবং ১০ জন পোর্টারকে নিয়ে৷ কিন্তু দুর্গম পথে পৌঁছোনো সহজ ছিল না। তার উপর খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে উদ্ধারকাজ চালানোও সম্ভব হয়নি৷শেষমেশ গতকাল থেকে আজ পর্যন্ত লাগাতার চেষ্টার পরে, দুর্গম পথ ও ছন্নছাড়া আবহাওয়ার সঙ্গে লড়াই করে কার্যত অসাধ্য সাধন করলেন উদ্ধারকারী দলের সদস্যরা।

বাজার মন্দা, কুমোরটুলির বর্তমান প্রজন্ম মূর্তি গড়া ছেড়ে পা বাড়াচ্ছে অন্য পেশায়

পাহাড়ের বেশি উচ্চতায় নানারকম বিপদে উদ্ধারকাজ চালানোর জন্য আইটিবিপি-র নাম প্রথম সারিতেই আসে। ২০১৯ সালে নন্দাদেবী শৃঙ্গ অভিযানে চার জন ব্রিটিশ অভিযাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে সাড়া ফেলে দিয়েছিল তারা। ওই অভিযানেই মৃত অবস্থায় উদ্ধার হয় আরও ৭ জন অভিযাত্রীর দেহ, যাঁদের মধ্যে ৬ জন বিদেশি ছিলেন। ২০ হাজার ফুট উচ্চতার এই কঠিন উদ্ধার অভিযান পরিচিত হয় 'অপারেশন ডেয়ারডেভিলস' নামে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```