Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

১৪ বছর আগে ওড়িশাতেই বড় দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাকে রেলের বর্তমান ও অবসরপ্রাপ্ত আধিকারকদের অনেকেই নজিরবিহীন বলছেন। যেভাবে এক জাগয়ায় তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে তা দেখে অনেকেই বিস্মিত। মৃত্যের সংখ্যায় বালেশ্বরে

১৪ বছর আগে ওড়িশাতেই বড় দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল

শেষ আপডেট: 3 June 2023 04:49

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাকে রেলের বর্তমান ও অবসরপ্রাপ্ত আধিকারকদের অনেকেই নজিরবিহীন বলছেন। যেভাবে এক জাগয়ায় তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে তা দেখে অনেকেই বিস্মিত।

মৃত্যের সংখ্যায় বালেশ্বরের দুর্ঘটনা ১৯৯৯-এ গাইসাল এবং ২০০৯-এ জ্ঞানেশ্বরীর দুর্ঘটনাকেও ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বেঁচে যাওয়া যাত্রী এবং ঘটনাস্থলে পৌছনো পরিজনদের অনেকেরই ধারণা আহতদের অনেককেই অবস্থা গুরুতর। তাঁদের প্রাণরক্ষার আপ্রাণ চেষ্টা হচ্ছে।

ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নতুন নয়। হাওড়া-চেন্নাই যাত্রায় দীর্ঘপথ ওড়িশার মধ্য দিয়ে অতিক্রম করে ট্রেনটি। একাধিকবার যান্ত্রিক ক্রটিকেও যাত্রা বিলম্বিত হয়েছে গুরুত্বপূর্ণ এই ট্রেনের। দক্ষিণগামী যাত্রীদের বেশিরভাগেই প্রথম পছন্দ করমণ্ডল এক্সপ্রেস।

তবে স্মরণকালের মধ্যে ওড়িশায় এই এক্সপ্রেসের দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা ঘটেছিল ২০০৯ সালে। যদিও তা এবারের মতো ভয়াবহ ছিল না। কিন্তু দুর্ঘটনার ধরন রেলকে চিন্তায় ফেলেছিল। সে বছর ১৯ ফেব্রুয়ারি বিকালে ট্রেনটি ওড়িশার জয়পুর রোড হয়ে যাওয়ার সময় হঠাৎই ইঞ্জনটি বগি থেকে বিচ্যুত হয়ে অন্য লাইনে ঢুকে পড়ে। গাড়ির গতি ছিল তখন ঘন্টায় ১৩০ কিলোমিটার।

ইঞ্জিন থেকে আলাদা হয়ে যাওয়া বগিগুলি তীব্র গতিতে এরপর একটি আর একটির উপর গিয়ে পড়ে। দুমড়ে মুচড়ে যায় বেশ কয়েকটি বগি। মারা যান ১৬জন যাত্রী। দুর্ঘটনার ভয়াবহতা অনুযায়ী মৃত্যের সংখ্যা আরও বেশি হতে পারত বলে রেল-সহ সব মহলই গোড়ায় আশঙ্কা প্রকাশ করেছিল।

তবে রেলকে চিন্তায় ফেলে দুর্ঘটনার চরিত্র। ধারনা করা হয়, লাইনে বড় ধরনের ফাটল বা দুটি লাইনের সংযোগস্থলে বড় মাপের ফাঁক ছিল। যেখানে ই়ঞ্জিনের চাকা পড়া মাত্র আচমকা ঝাঁকুনিতে বগির সঙ্গে যুক্ত কাপলিং খুলে গিয়েছিল। প্রশ্ন ওঠে স্টেশনের কাছে লাইনের এমন দুরবস্থা কী করে লাইন পরীক্ষক, রেল পুলিশ প্রমুখের দৃষ্টি এড়িয়ে গেল। তখন মাওবাদীরা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের পাশাপাশি ওড়িশাতেও বেশ সক্রিয় ছিল।

বাতিল অনেক ট্রেন, করমণ্ডল বিপর্যয়ের জেরে দক্ষিণ-পূর্বে থমকে রেল পরিষেবা


```