Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

অঙ্কের ধাঁধায় মাতবে শহর, মেগা ইভেন্ট আনছে ম্যাথম্যাজিক, অংশ নেবে ১১৬টি স্কুল

দ্য ওয়াল ব্যুরো: অঙ্কের ম্যাজিক। জটিল গাণিতিক সমস্যা হোক বা ধাঁধা, ছাত্রছাত্রীদের প্রতিভাকে ছেঁকে বার করার নামই ম্যাথম্যাজিক। দেশের অন্যতম বড় এই ইন্টারস্কুল কুইজ প্রতিযোগিতায় প্রতি বছরই নাম লেখায় কলকাতার নামীদামি সব স্কুল। পর পর কয়েক রাউন্

অঙ্কের ধাঁধায় মাতবে শহর, মেগা ইভেন্ট আনছে ম্যাথম্যাজিক, অংশ নেবে ১১৬টি স্কুল

শেষ আপডেট: 23 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: অঙ্কের ম্যাজিক। জটিল গাণিতিক সমস্যা হোক বা ধাঁধা, ছাত্রছাত্রীদের প্রতিভাকে ছেঁকে বার করার নামই ম্যাথম্যাজিক। দেশের অন্যতম বড় এই ইন্টারস্কুল কুইজ প্রতিযোগিতায় প্রতি বছরই নাম লেখায় কলকাতার নামীদামি সব স্কুল। পর পর কয়েক রাউন্ডের টেস্ট চলে। সেখান থেকে সেরা ছাত্রছাত্রীদের বেছে নেওয়া হয়। পুরস্কার দেওয়া হয় প্রতিযোগিতায় সামনের সারিতে থাকা স্কুলগুলিকেও। মিও আমোরে ম্যাথম্যাজিক কুইজ-কনটেস্ট এ বছর আয়োজিত হচ্ছে টাকি হাউজ জিএসএমএস বয়েজ স্কুলে। কনটেস্ট চলবে দু’দিন—২৫ ও ২৬ জানুয়ারি। প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে ১১৬টি স্কুল। অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, রামকৃষ্ণ মিশন বয়েজ রহড়া, সেন্ট জেভিয়ার’স কলেজিয়েট স্কুল, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল-সহ শহরের অনেক নামী স্কুলই অংশ নিতে চলেছে এই প্রতিযোগিতায়। ময়ূরাক্ষী ম্যাথম্যাজিক ইভেন্টের ফাউন্ডার ও ক্রিয়েটিভ হেড অঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে কোনও এন্ট্রি ফি লাগে না। মেধার বিচারে স্কুল থেকে ছাত্রছাত্রীদের বেছে নেওয়া হয়। প্রতি ক্লাস থেকে তিনজন করে পড়ুয়াদের বেছে নেন শিক্ষক-শিক্ষিকারা। কনটেস্টের দিন গ্রাউন্ড লেভেলে যারা পাশ করে তাদের ফাইনাল সিলেকশনের জন্য পাঠানো হয়। সেখান থেকেই বেছে নেওয়া হয় সেরাদের। এবছর বিভিন্ন স্কুলের পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ১৫০০ জন ছাত্রছাত্রী অংশ নিতে চলেছে এই কুইজ-কনটেস্টে।

```