Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

নাচা হয়েছে? এবার স্টেশন পরিষ্কার করো!

দ্য ওয়াল ব্যুরো: মহানন্দে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল ভিডিও। মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার ভিডিও ভাইরাল হয়ে পড়েছিল। কিকি চ্যালেঞ্জে মত্ত তিন যুবককে এ বার শাস্তির মুখে পড়তে হলো। কিকি খেলার জন্য কী কী শাস্তি পাবে

নাচা হয়েছে? এবার স্টেশন পরিষ্কার করো!

শেষ আপডেট: 10 August 2018 04:52

দ্য ওয়াল ব্যুরো: মহানন্দে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল ভিডিও। মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার ভিডিও ভাইরাল হয়ে পড়েছিল। কিকি চ্যালেঞ্জে মত্ত তিন যুবককে এ বার শাস্তির মুখে পড়তে হলো। কিকি খেলার জন্য কী কী শাস্তি পাবেন তিন যুবক? ওই তিন যুবকের একজনের নাম শ্যাম। একটি শপিংমল থেকে বছর ২৪-এর এই যুবককে গ্রেফতার করে পুলিশ। শ্যামকে ধরেই বাকি দুই কিকি চ্যালেঞ্জার ধ্রুব এবং নিশান্তের টিকি পায় পুলিশ। স্থানীয় আদালতে তোলা হলে আদালত অভিনব শাস্তি দিয়েছে। পরপর তিনদিন ভাসাই স্টেশন পরিস্কার করতে হবে তিনজনকে। অবশ্য বিচারক খানিকটা রেহাইও দিয়েছে। ধৃত তিন জনের একজন বিচারকের কাছে অনুরোধ করে যাতে তাদের বাথরুম না পরিষ্কার করতে হয়। তা মেনে নিয়েছেন বিচারক। শুক্রবার থেকে শুরু হবে ওই তিন জনের সাফাই শাস্তি। কিকি রুখতে শাস্তির ভিডিও ভাইরাল করার পরিকল্পনা নিয়েছে পালঘর জেলার পুলিশ প্রশাসন।

```