Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

জুভেনাইল হোমের কিশোরীদের লাগাতার যৌন হেনস্থা, গ্রেফতার শিক্ষক

দ্য ওয়াল ব্যুরো: ভয় সিঁটিয়ে থাকত হোমের কিশোরীরা। ব্যাপারটা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করেছিলেন ওয়ার্ডেন। একদিন কয়েকজনকে ডেকে জানতে পারলেন শরীর চর্চা করাতে যে শিক্ষক হোমে আসেন তিনিই নানা ভাবে যৌন হেনস্থা করছেন তাদের। তার মধ্যে জনা চারেক কিশোরীক

জুভেনাইল হোমের কিশোরীদের লাগাতার যৌন হেনস্থা, গ্রেফতার শিক্ষক

শেষ আপডেট: 5 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভয় সিঁটিয়ে থাকত হোমের কিশোরীরা। ব্যাপারটা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করেছিলেন ওয়ার্ডেন। একদিন কয়েকজনকে ডেকে জানতে পারলেন শরীর চর্চা করাতে যে শিক্ষক হোমে আসেন তিনিই নানা ভাবে যৌন হেনস্থা করছেন তাদের। তার মধ্যে জনা চারেক কিশোরীকে বারংবার লালসার শিকার বানিয়েছেন ওই শিক্ষক। ঘটনাটা কর্নাটকের কালাবুর্গি এলাকার একটি জুভেনাইল হোমের। পুলিশ জানিয়েছে, ঘটনায় গ্রেফতার করা হয়েছে বাসবরাজ নামে এক স্কুল শিক্ষককে। বছর একান্নর বাসবরাজ কালাবুর্গিরই একটি সরকারি স্কুলের পিটি-র শিক্ষক। ওই জুভেনাইল হোমেও তিনি বাচ্চাদের শরীর চর্চা করাতে যেতেন। হোমের ওয়ার্ডেনের কথায়, বাসবরাজ হোমের কয়েকজন অনাথ কিশোরীকেই নিশানা বানিয়েছিলেন। তিনি জানতেন ওই কিশোরীরা কখনওই পুলিশের কাছে অভিযোগ জানাতে পারবে না। সেই সুযোগ নিয়েই হুমকি দিয়ে নানা ভাবে তাদের হেনস্থা করা হত। কালাবুর্গির এসপি শশী কুমার জানিয়েছেন, শনিবার চার জন কিশোরী থানায় তাদের অভিযোগ জানিয়েছে। তারা বলেছে, ওই শিক্ষক একাধিক বার তাদের শ্লীলতাহানি করেছে। পাশাপাশি, যৌন নির্যাতনও করা হয়েছে তাদের। ধৃত শিক্ষকের বিরুদ্ধে পসকো আইন এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাঁকে আদালতে তোলা হতে পারে।

```