Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

ক্ষত সারিয়ে ফের নয়া রূপে হাজির তেজস এক্সপ্রেস, ভোলবদলে থাকছে চমক

দ্য ওয়াল ব্যুরো: যাত্রা শুরুর প্রথম দিনেই বেধেছিল বিপত্তি। যাত্রীদের মনোরঞ্জনের কথা ভেবে বিমানের ধাঁচে যে এলসিডি স্ক্রিন, হেডফোন বসানো হয়েছিল তেজস এক্সেপ্রেসে তা উপড়ে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা আর প্রতিটি সফরের শেষে অধিকাংশ হেডফোন চুরি যাওয়া

ক্ষত সারিয়ে ফের নয়া রূপে হাজির তেজস এক্সপ্রেস, ভোলবদলে থাকছে চমক

শেষ আপডেট: 30 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: যাত্রা শুরুর প্রথম দিনেই বেধেছিল বিপত্তি। যাত্রীদের মনোরঞ্জনের কথা ভেবে বিমানের ধাঁচে যে এলসিডি স্ক্রিন, হেডফোন বসানো হয়েছিল তেজস এক্সেপ্রেসে তা উপড়ে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা আর প্রতিটি সফরের শেষে অধিকাংশ হেডফোন চুরি যাওয়ার পরে নড়েচড়েই বসেছিল রেল। ভারতের অন্যতম সুপার ফেসিলিটি ট্রেনের এ হেন দুরাবস্থা সারিয়ে ফের নয়া রূপে তাকে হাজির করা হয়েছে। শনিবার এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযুষ গয়াল। নতুন তেজসে থাকছে ২৩টি অতিরিক্ত কোচ। আরামদায়ক লেদার সিট, মোটর চালিত জানলা ও বিমানের ধাঁচে আরও আধুনিক এলসিডি স্ত্রিন।তাতে খবর থেকে সিনেমা-গান ইত্যাদি শোনার জন্য আলাদা করে থাকবে হেডফোন। https://twitter.com/PiyushGoyal/status/1068748330757443584 এ যাবৎ ভারতীয় রেল যে সব সুপার ফেসিলিটি ট্রেন নিয়ে এসেছে, তার মধ্যে তেজস অন্যতম। এই ট্রেনটির প্রত্যেকটি জার্মান কোচ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে। তেজসের এক একটি কোচ তৈরি করতে খরচ হয়েছে ৩.২৫ কোটি টাকা। এলইডি স্ক্রিন, কফি মেশিন ও ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও থাকছে সিসিটিভি ক্যামেরা, ধোঁয়া সনাক্তকারী যন্ত্র এবং ট্রেনের সব দরজাই স্বয়ংসক্রিয়।

```