.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 14 March 2024 22:45
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধেয় আচমকা কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএমে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী। কপালে চারটে সেলাই হয়েছে।
মুখ্যমন্ত্রীর এই আঘাত নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। বিরোধী অন্য়ান্য দলগুলির নেতৃত্বর পাশাপাশি টুইট করে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্যর প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটে মোদী লিখেছেন, ‘‘মমতা দিদির দ্রুত আরোগ্য এবং সুস্থতার জন্য প্রার্থনা করি।’’
I pray for a quick recovery and the best health for Mamata Didi. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) March 14, 2024
মুখ্যমন্ত্রীর চিকিৎসার খোঁজ নিতে এদিন রাতে হাসপাতালে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি চিকিৎসকদের কাছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন।
মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে ঘাটালের মন্দিরে পুজো দিয়েছেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। এদিন প্রচারের মাঝেই মুখ্যমন্ত্রীর চোটের খবর পান তিনি। এব্যাপারে উদ্বেগ প্রকাশের পাশাপাশি দ্রুত আরোগ্যর প্রার্থনা করেছেন দেব।
মমতার আরোগ্য কামনা করে টুইট করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এরাজ্যের রাজনৈতিক নেতারাও মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে টুইট করেছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দ্রুত আরোগ্যর কামনা করেছেন। মুখ্যমন্ত্রীর সুস্থতার প্রার্থনা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বাড়িতে ফাস্টএডের ব্যবস্থা নেই কেন, সেই প্রশ্ন তুলেছেন সেলিম।