Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরল, শুনবেন অন্য বিচারপতি

বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেনের এজলাস থেকে সরল প্রাথমিকের সমস্ত মামলা। দুই বিচারপতির এজলাসে থাকা প্রাথমিকের সমস্ত মামলার এখন থেকে শুনানি হবে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। 

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরল, শুনবেন অন্য বিচারপতি

শেষ আপডেট: 30 January 2024 17:55

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত আর কোনও মামলা শুনতে পারবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এখন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার শুনানি হবে। অর্থাৎ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত কোনও মামলার শুনানি আর তাঁর এজলাসে হবে না।

বিচারপতি সেনের এজলাস থেকেও প্রাথমিকের সমস্ত মামলা সরিয়ে নিয়েছে হাইকোর্ট। দুই বিচারপতির এজলাসে থাকা প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার এখন থেকে শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। 

মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলার নির্দেশকে ঘিরে গত সপ্তাহে নজিরবিহীন সংঘাতে জড়িয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি বিষয়টিতে হস্তক্ষেপ করেন। প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে দুই বিচারপতির দ্বন্দ্ব নিরসনের চেষ্টা হয়। শীর্ষ আদালতে ওই মামলার শুনানি হবে তিন সপ্তাহ পর।

এদিন কলকাতা হাইকোর্টের ২৫০ জনের বেশি আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আচরণ নিয়ে চিঠি লিখে অভিযোগ জানান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। তাঁদের বক্তব্য, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে হেনস্থা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। তাই তাঁকে ক্ষমা চাইতে হবে। 

সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাত নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কার্যত বিরক্তি প্রকাশ করেন। এমনকী কারও নাম না করে তিনি বলেন, আইনের মন্দিরে এই ঘটনা কখনই কাম্য নয়। সমগ্র পরিস্থিতির জন্য তিনি খুবই দুঃখিত এবং অনুতপ্ত। এই অপ্রীতিকর পরিস্থিতি জনসাধারণের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তবে আদালতের এও পর্যবেক্ষণ, পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। 

এর কিছু পরেই হাইকোর্টের তরফে এই প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হয়। 


```