Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

নন্দীগ্রামে পুড়ে ছাই বিজেপি পার্টি অফিস! অন্তর্ঘাতের জের বলল তৃণমূল

নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তবে তৃণমূল সাফ জানিয়ে দিয়েছে এই হামলায় তাঁদের কোনও হাত নেই। বিজেপির অন্তর্ঘাত এই ঘটনার জন্য দায়ী।  

নন্দীগ্রামে পুড়ে ছাই বিজেপি পার্টি অফিস! অন্তর্ঘাতের জের বলল তৃণমূল

শেষ আপডেট: 17 April 2024 17:04

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তবে তৃণমূল সাফ জানিয়ে দিয়েছে এই হামলায় তাঁদের কোনও হাত নেই। বিজেপির অন্তর্ঘাত এই ঘটনার জন্য দায়ী।  

ভোট যত এগিয়ে আসছে ততই গরম হচ্ছে নন্দীগ্রামের রাজনীতির হাওয়া। মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউদখালি ২৭০ নম্বর বুথে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। 

বিজেপির অভিযোগ, সাউদখালির ওই বুথে তাদের ওটাই একটি মাত্র দলীয় কার্যালয়। সেখানেই রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গোটা পার্টি অফিস পুড়ে ছাই হয়ে গেছে।  তৃণমূলই এই কাণ্ড ঘটিয়েছে।

নন্দীগ্রাম বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি বলেন, "রামনবমীর পবিত্র দিনে অশান্তি ছড়াতেই এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল।  সোনাচূড়াতে তৃণমূলের তেমন কোনও ক্ষমতা নেই। তাই এইভাবে ভোটের সময় সন্ত্রাস তৈরি করতে চাইছে।" 

তবে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির আদি ও নব্যের দ্বন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে। পার্টি অফিসে নিজেরাই আগুন লাগিয়ে তৃণমূলের উপর দায় চাপানোর চেষ্টা করছে। 

নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সহ-সভাপতি জয়ন্তী মণ্ডল বলেন, "সোনাচূড়া গ্রাম বিজেপির ক্ষমতায় রয়েছে। কয়েকদিন আগে তৃণমূল করার অপরাধে আমাদের এক কর্মীকে মারধর করা হয়েছিল। তৃণমূল পার্টি অফিসে গিয়ে বিজেপি তালা ঝোলাচ্ছে। সেখানে তৃণমূলের কোনও ক্ষমতাই নেই। এটা শুধু বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের।

উল্লেখ্য কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে নিয়ে বিজেপি তৃণমূলের পার্টি অফিস চড়াও হয়। নন্দীগ্রামের বয়ালে বিজেপি তৃণমূলের পার্টি অফিসে গিয়ে দলীয় পতাকা ঝুলিয়ে তালা মেরে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরে তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য গিয়ে তালা খুলে দেন। বিজেপির দাবি, ওই ঘটনার প্রতিশোধ নিতেই তাদের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।


```