Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

টোকিও প্যারাঅলিম্পিকে টেবল টেনিস ফাইনালে ভাবিনা, সোনা জিতবেই, নিশ্চিত বাবা

দ্য ওয়াল ব্যুরো: টোকিও প্যারাঅলিম্পিক, ২০২০-এ বিরাট কীর্তি স্থাপন করতে চলেছেন ভাবিনা হাসমুখভাই পটেল। টেবল টেনিসে মেয়েদের সিঙ্গলস ক্লাস ফোর ফাইনালে চিনা প্রতিদ্বন্দ্বী ঝাং মিয়াওকে ৭-১১, ১১-৭,১১-৪, ৯-১১, ১১-৮ ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়

টোকিও প্যারাঅলিম্পিকে টেবল টেনিস ফাইনালে ভাবিনা, সোনা জিতবেই, নিশ্চিত বাবা

শেষ আপডেট: 28 August 2021 03:26

দ্য ওয়াল ব্যুরো: টোকিও প্যারাঅলিম্পিক, ২০২০-এ বিরাট কীর্তি স্থাপন করতে চলেছেন ভাবিনা হাসমুখভাই পটেল। টেবল টেনিসে মেয়েদের সিঙ্গলস ক্লাস ফোর ফাইনালে চিনা প্রতিদ্বন্দ্বী ঝাং মিয়াওকে ৭-১১, ১১-৭,১১-৪, ৯-১১, ১১-৮ ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে ফাইনালে পা রাখলেন ভাবিনা। এবার তাঁর লড়াই সোনা জয়ের। টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলের সদস্যদের হার না মানা লড়াইয়ের পর ভাবিনাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে দেশ। ভাবিনার বাবা মেয়ের শিখর ছোঁয়ার লড়াইয়ে তাঁকে চাঙ্গা করতে বলেছেন, আজ আমি খুব খুশি। ভাবিনা নিশ্চিত ভাবেই সোনা জিতবে। ২০ বছর ধরে টেবল টেনিস খেলছে ও। ভাবিনার ফাইনালে ওঠার লড়াইটা একপেশে ছিল না। চিনা প্রতিপক্ষের কাছে প্রথম গেমটা ৭-১১য় হেরে যান তিনি। কিন্তু দ্বিতীয় গেমে ঠিক একই ফলে জেতেন। তৃতীয় গেমে একতরফা দাপট দেখিয়ে ১১-৪ ফলে জেতেন তিনি। যদিও চতুর্থ গেম রুদ্ধশ্বাস উত্তেজনা তৈরি করে ৯-১১ ফলে হেরে যান। পঞ্চম গেমে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে ১১-৮ ফলে জয়ী হয়। ফাইনালে ওঠার দরজা খুলে যায়। ভাবিনাই ভারতের প্রথম টেবল টেনিস তারকা যিনি সেমিফাইনালে ওঠেন।  তখন থেকেই তাঁকে নিয়ে প্রত্যাশার পারদ একটু একটু করে তৈরি হতে থাকে। চিনা প্রতিপক্ষও নেহাত কম শক্তিশালী নন। ২০১৬র রিও প্যারা অলিম্পিকে রুপো জয়ী। স্নাতক স্তরের পড়াশোনার দিনগুলিতে নিছক ফিটনেস ঠিক রাখতে টেবল টেনিস ধরেছিলেন ভাবিনা। ক্রমশঃ জীবনের সঙ্গে জড়িয়ে যায় তা। ৩৪ বছরের ভারতীয় মেয়ের সঙ্গে এবার লড়াই ঝাও ইং বা গু জিয়াওদানের যে কোনও একজনের সঙ্গে। সেমিফাইনালে আজ হেরে গেলেও  ভাবিনার একটা ব্রোঞ্জ নিশ্চিত ছিল। কেননা চলতি বছর থেকে নিয়ম হয়েছে, সেমিফাইনাল পর্বে পরাজিতদেরও পদক মিলবে। কিন্তু ব্রোঞ্জ নয়, এবার ভাবিনার দৌড় সোনার লক্ষ্যে।

```