Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ধোনির দুরন্ত ক্যাচ দেখে রায়না বললেন, টাইগার আভি জিন্দা হ্যায়!

সুপারম্যান ধোনি! ৪২ বছর বয়সেও তিনি সমান ফিট। বিশ্ব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের যে মানের ফিটনেস, সেটাই দেখালেন এমএস ধোনিও।

ধোনির দুরন্ত ক্যাচ দেখে রায়না বললেন, টাইগার আভি জিন্দা হ্যায়!

শেষ আপডেট: 27 March 2024 14:49

দ্য ওয়াল ব্যুরো: সুপারম্যান ধোনি! ৪২ বছর বয়সেও তিনি সমান ফিট। বিশ্ব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের যে মানের ফিটনেস, সেটাই দেখালেন এমএস ধোনিও। তিনি গুজরাত টাইটানস ম্যাচে যেভাবে যে ভঙ্গিতে ক্যাচ নিয়েছেন, সেটি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

ডারিল মিচেলের ডেলিভারিতে বিজয় শঙ্করের ব্যাটের কোনায় লেগে বল উঠলে সেটি ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেছেন মাহি। ওই ক্যাচটি নিতে মাত্র ছয় সেকেন্ড সময় লেগেছে। ক্যাচটি দেখে ক্রিকেটমহলে বিস্মিত। বিশেষজ্ঞদের মতে, এই বয়সেও কী করে এতটা ফিট থাকতে পারেন ধোনি।

সবথেকে বড় কথা বলেছেন ধোনির একসময়ের সতীর্থ সুরেশ রায়না। তিনি ধোনির ওই ক্যাচের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, টাইগার আভি জিন্দা হ্যায়! টাইগার এখনও বেঁচে রয়েছে।

বিজয়ের শটটি এমন একটি কোন দিয়ে যাচ্ছিল, যেখানে স্লিপের কোনও ফিল্ডার ছিলেন না। ধোনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি চেষ্টা করবেন ক্যাচটি ধরতে। সেইমতোই লাফিয়ে বাজপাখির ঢঙে বল তালুবন্দি করেছেন। এই ক্যাচ দেখে সোশ্যাল মিডিয়ায় সবাই লিখতে শুরু করেছেন, ধোনি সুপারম্যান!


```