Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

মরিস, জেমিসন থেকে ম্যাক্সওয়েল, আইপিএলের নিলামে কারা পেলেন বিশাল দর

দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের নিলামের আগে বিশেষজ্ঞদের বক্তব্য ছিল বিদেশি ক্রিকেটারদের দিকেই তাকিয়ে থাকবে সব ফ্র্যাঞ্চাইজিরা। সেটাই হল। বিশেষ করে বিদেশি বোলার ও অলরাউন্ডারদের দিকেই বেশি ঝোঁক দেখাল সব দল। দেখে নেওয়া যাক এবারের আইপিএলে কারা পেলে

মরিস, জেমিসন থেকে ম্যাক্সওয়েল, আইপিএলের নিলামে কারা পেলেন বিশাল দর

শেষ আপডেট: 18 February 2021 13:38

দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের নিলামের আগে বিশেষজ্ঞদের বক্তব্য ছিল বিদেশি ক্রিকেটারদের দিকেই তাকিয়ে থাকবে সব ফ্র্যাঞ্চাইজিরা। সেটাই হল। বিশেষ করে বিদেশি বোলার ও অলরাউন্ডারদের দিকেই বেশি ঝোঁক দেখাল সব দল। দেখে নেওয়া যাক এবারের আইপিএলে কারা পেলেন বেশি দাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দক্ষিণ আফ্রিকার অলআউন্ডার ক্রিস মরিসকে ছেড়ে দেওয়ার পরে এবার তাঁর দর আরও বাড়তে পারে বলেই মনে করা হয়েছিল। সেটাই হল। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মধ্যে লড়াই হল তাঁকে নিয়ে। শেষ হাসি হাসল মরু শহরের দল। ১৬ কোটি ২৫ লাখ টাকায় তাঁকে কিনল রাজস্থান। আইপিএলের ইতিহাসে নিলামে এই প্রথম এত টাকা পেলেন কোনও ক্রিকেটার। বেন স্টোকসের সঙ্গে মরিসের যুগলবন্দির দিকেই তাকিয়ে থাকবে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। নিউজিল্যান্ডের দীর্ঘদেহী পেসার কাইল জেমিসনকে নিয়ে দীর্ঘক্ষণ লড়াই হল আরসিবি ও পাঞ্জাব কিংসের মধ্যে। শেষে তাঁকে ১৫ কোটি টাকা দিয়ে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিউজিল্যান্ডের হয়ে শুধু বোলিং নয়, ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নেন জেমিসন। তাই তাঁর উপরে বেঙ্গালুরুর বোলিং বিভাগ অনেকটাই নির্ভর করবে। এবারের নিলামে ফের একবার বড় দর পেলেন পাঞ্জাবের ছেঁটে ফেলা গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে ১৪ কোটি ২৫ লাখ টাকায় কিনল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলে একজন অলরাউন্ডারের অভাব মেটাতেই কেনা হয়েছে ম্যাক্সওয়েলকে। তবে ২০১৪ সালের পর থেকে সেরকম ভাবে দাপট দেখাতে দেখা যায়নি ম্যাক্সিকে। এখন দেখার দল বদলের পরে এবার তিনি কী খেল দেখান। অজি পেসার জায় রিচার্ডসনকে নিয়ে বেশ কিছুক্ষণ টানাটানি চলল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে। শেষে তাঁকে ১৪ কোটি টাকার বিশাল মূল্যে কিনে নিল প্রীতির পাঞ্জাব। আইপিএলের অভিজ্ঞ অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতমকে নিয়ে লড়াই হল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। পরে সেই লড়াইয়ে ঢুকল চেন্নাই সুপার কিংস। শেষে তাঁকে ৯ কোটি ২৫ লাখ টাকায় কিনল চেন্নাই। আইপিএলের ইতিহাসে ভারতের জার্সি না পরা ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি টাকা পেলেন তিনি। চলতি নিলামে ভারতীয় ক্রিকেটারদের মধ্যেও তিনি সবথেকে বেশি দাম পেলেন। অজি পেসার রাইলি মেরিডিথকে নিয়ে দিল্লি ও পাঞ্জাবের মধ্যে টানাটানি চলল। শেষে তাঁকে ৮ কোটি টাকায় কিনে নিল পাঞ্জাব। সম্প্রতি বিগ ব্যাশে দুরন্ত খেলেছেন রাইলি। সেই দাম পেলেন তিনি। দু'দিন আগে যে মাঠে ব্যাট-বলে মাতিয়ে দিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি, সেই দলের জার্সি গায়েই এবার দেখা যাবে তাঁকে। ৭ কোটিতে তাঁকে কিনে নিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

```